দেশে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞাপনের বিষয়টি জানায়। এতে বলা হয়, মোবাইল ফোনের মূল্য ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশক করে আজ প্রজ্ঞাপণ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে। কাস্টমস ডিউটি হাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৫০ শতাংশ কমেছে বলে জানিয়েছে এনবিআর।এনবিআর জানায়, এ সংক্রান্ত প্রজ্ঞাপন দুটি জারির ফলে-৩০ হাজার টাকার অধিক মূল্যের আমদানি হওয়া প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫,৫০০ টাকা হ্রাস পাবে। ৩০ হাজার টাকার অধিক মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক ১৫০০ টাকা কমবে।সরকার কর্তৃক মোবাইল ফোন আমদানি এবং মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমান শুল্ক হাসের ফলে সকল ধরণের মোবাইল ফোনের মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকগণের পক্ষে ডিজিটাল সেবা গ্রহণ সহজতর হবে মর্মে সরকার আশা করে। মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে এনবিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির রামগড়ে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধ মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল Read more

বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নতুন সুখবর
বেসরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নতুন সুখবর

সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের পেশাজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে পে Read more

চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বেইজিং। Read more

ফের নতুন মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার
ফের নতুন মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার

রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা অভিনেত্রী শমী কায়সারকে একই থানার নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর Read more

মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে
মাদারীপুরে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। আজ সোমবার (৬ Read more

রাজধানী ছাড়িয়ে গ্রামীণ এলাকায় ছড়াচ্ছে ভয়াবহ ডেঙ্গু
রাজধানী ছাড়িয়ে গ্রামীণ এলাকায় ছড়াচ্ছে ভয়াবহ ডেঙ্গু

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ডেঙ্গুর নতুন আতঙ্ক তৈরি হয়েছে। যেখানে আগে এডিস মশাবাহিত রোগটি নগরকেন্দ্রিক ছিল, এবার তা ঢাকার বাইরের জেলা ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন