কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি শাহিন আলম (২৭) উপজেলার সদর ইউনিয়নের বজরেরখামার গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।রোববার (১১ জানুয়ারি) গভীর রাতে শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার এবং তাকে আটক করা হয়।পুলিশ জানায় রবিবার দিবাগত রাতে গভীর রাতে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি শাহিনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ির ছাদের উপর থেকে ৩২ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১
ধর্ষণ চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার আসামি নুর ইসলাম (৪৮)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।  সোমবার (২৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি Read more

মাছ ছিনতাইয়ের ঘটনায় সাবেক এমপির ছেলে কারাগারে
মাছ ছিনতাইয়ের ঘটনায় সাবেক এমপির ছেলে কারাগারে

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে মাছ ছিনতাইয়ের ঘটনায় মফিজুর রহমান সুমন (৪৫) কে আটক করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) আদালতের মাধ্যমে Read more

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটে Read more

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শামিম হোসেন (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় Read more

হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?
হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?

ব্যবহারকারীদের জন্য বড় ধরনের আপডেট এনেছে গুগল ফোন অ্যাপ। নতুন “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে অ্যাপটির ইন্টারফেসে এসেছে আমূল পরিবর্তন। Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন