অগ্রণী ব্যাংক যশোর শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে এফডিআর ও সঞ্চয় হিসাবের লাখ লাখ টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তারা বিক্ষোভও করেছেন।ভুক্তভোগী গ্রাহকরা জানান, অগ্রণী ব্যাংক যশোর শাখার কর্মকর্তা জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে গ্রাহকদের এফডিআর ও সঞ্চয় হিসাবের টাকা তুলে আত্মসাৎ করেছেন। সম্প্রতি টাকা উত্তোলনের জন্য ব্যাংকে এসে তারা জানতে পারেন, তাদের হিসাবে কোনো অর্থ নেই। পরে খোঁজ নিয়ে তারা বুঝতে পারেন, সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের অজান্তে হিসাব থেকে টাকা তুলে নিয়েছেন।তারা আরও জানান, এখন পর্যন্ত অন্তত ১৩ জন গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি এবং আত্মসাৎকৃত অর্থের পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।ভুক্তভোগী সেলিনা খাতুন জানান, টাকা ফেরতের আশ্বাস দিয়ে অভিযুক্ত কর্মকর্তা জসিম উদ্দিন তাকে অগ্রণী ব্যাংক যশোর শাখার একটি চেক দেন। চেকটির পরিমাণ ৬ লাখ টাকা, তারিখ ২৩ জুন ২০২৫ এবং হিসাব নম্বর ৬৫৪২৩৯। তবে নির্ধারিত সময়ে চেকটি ব্যাংকে জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। এতে তিনি প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।আরেক ভুক্তভোগী ডা. আবু সাইম জানান, তিনি যশোর শহরের জনতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে কর্মরত। কর্মকর্তা জসিম উদ্দিন নানা প্রলোভন ও আশ্বাস দিয়ে তার কাছ থেকেও বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেন। পরে টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করে একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন।এছাড়াও কর্মকর্তা জসিম উদ্দিন গ্রাহক আমিনুল ইসলামের ১১ লাখ ৫০ হাজার টাকা, শামিম হোসেনের ২ লাখ ৪৫ হাজার টাকা, আনজুরা বেগমের ৮ লাখ ৫০ হাজার টাকা, মনিরা বেগমের ২ লাখ টাকা, কাজি বদরুজ্জামানের ২ লাখ ৯০ হাজার টাকা, সেলিনা খাতুনের ৬ লাখ টাকা এবং জসিম উদ্দিন নামে এক গ্রাহকের ১ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।এদিকে, রোববার (১১ জানুয়ারি) ভুক্তভোগীরা ব্যাংকে গিয়েও অভিযুক্ত কর্মকর্তাকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত হলে ব্যাংকের অন্য কর্মকর্তারা ভেতর থেকে গেটে তালা মেরে দেন। এ সময় ভুক্তভোগীদের জানানো হয়, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না। আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।’ভুক্তভোগীরা আরও জানান, তারা বিষয়টি আগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে অবহিত করেছিলেন। দুদক প্রাথমিক অনুসন্ধানের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। তবে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত কর্মকর্তা আরও অনেক গ্রাহকের কাছ থেকে আনুমানিক এক কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন।এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে ব্যাংক একটি মামলা করেছে। বর্তমানে মামলাটি চলমান। অভিযুক্ত কর্মকর্তা জসিম উদ্দিনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব
গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের তেল আবিবে ফের ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার এবং সেখানে Read more

আইসিইউ-তে শ্রেয়াস আইয়ার
আইসিইউ-তে শ্রেয়াস আইয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ভয়াবহ চোট পেয়েছেন ভারতের সহ–অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পাওয়ার পর অভ্যন্তরীণ Read more

‘সহিংস উপায়ে বিক্ষোভ দমন করলে ইরানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র’
‘সহিংস উপায়ে বিক্ষোভ দমন করলে ইরানে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র’

ইরান যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং সহিংসভাবে দমন করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করে এগিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন Read more

পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল ডব্লিউএইচও
পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক অফিসের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ Read more

খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী
খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী

দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার Read more

টাঙ্গাইলে সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু
টাঙ্গাইলে সাপের কামড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে সাপের কামড়ে সিঙ্গাপুর থেকে সম্প্রতি ফিরে আসা রায়হান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন