চুয়াডাঙ্গায় রেললাইন থেকে আসিফ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার নিলমনিগঞ্জ রেলস্টেশনের অদূরে রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রেলওয়ে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিলমনিগঞ্জ স্টেশনের কাছে থেকে আসিফ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাজশাহীগামী কোনো ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে রেলওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।এ ছাড়া মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়া বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ
পুঠিয়া বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।দলীয় শৃঙ্খলা Read more

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

শরতের শেষ দিকে এসে ঢাকার বাতাসের দূষণ ক্রমেই বাড়ছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি Read more

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের থেরাপি চলছে লন্ডনে
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের থেরাপি চলছে লন্ডনে

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে Read more

চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

চন্দনাইশের পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে  উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নগদ আর্থিক অনুদান Read more

মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হাফসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন