গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাকারবারী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে ৭০ জন চোরাকারবারীকেও। উদ্ধার করা হযেছে ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশী পিস্তল।সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের প্রধান দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব- উল হক পিএসসি।প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ডিসেম্বরে রংপুর রিজিয়নের আওতাধীন দীর্ঘ সীমান্ত এরাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্ত ব্যাটালিযনের সমন্বিত ও ধারাবাহিক অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাকারবারী মালামাল জব্দ করা হয়।জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ৬শ ৯১ বোতল ফেন্সিডিল, ৯শ ৬১ বোতর বিদেশী মদ, ৩ হাজার ৬শ ৩৪ পিস ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২শ ৬৫ বোতল নেশা জাতীয় সিরাপ, ৩ হাজার ১শ ১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬ হাজার ৮শ ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২শ ৩৫ পিস িনজেকশন, ৩শ ৪ গ্রাম হেরোইন ও ৫৫ হাজার ৩শ ২৪ পিস নেশা জাতীয় ট্যাবলেট।এছাড়াও ১শ ৬৪টি গরু ও ৩৩টি ভারতীয় মহিষ উদ্ধার করে বিজিবি। ডিসেম্বরে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করেছে বিজিবি।প্রেস ব্রিফিংয়ে বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব- উল হক আরও জানায়, সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৫শ ৬৩টি সচেতনতামুলক সভার পাশাপাশি সীমান্তের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। সংবাদ সম্মেলনে জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে
হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত হলো পবিত্র হজ। পবিত্র হজের আর মাত্র ২ মাস বাকি। বড় জমায়েত পবিত্র হজের প্রস্তুতিও এখন Read more

সারজিস-নাসিরের সঙ্গে কথা বলেছি, এখন সবাই নিরাপদে: জুনায়েদ
সারজিস-নাসিরের সঙ্গে কথা বলেছি, এখন সবাই নিরাপদে: জুনায়েদ

নাহিদ, হাসনাত, সারজিসসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা এখন নিরাপদে আছেন বলে জানিয়েছেন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী Read more

পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত
পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ত্রাণসামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ Read more

ফুলবাড়ীতে নালার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
ফুলবাড়ীতে নালার পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির সামনের রাস্তার পাশের নালার পানিতে ডুবে শাহাজালাল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০১ আগস্ট) Read more

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা
ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন