ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামকে সামনে রেখে এক হাজারেরও বেশি ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নিলামের জন্য প্রথমে ৩৫০ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করা হয়। পরে এতে আরও ৯ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।তবে শনিবার হঠাৎ করেই সেই তালিকা থেকে ৯ জন ক্রিকেটারের নাম বাদ দেওয়া হয়। ফলে চূড়ান্ত নিলাম তালিকায় তারা আর থাকছেন না। এই সিদ্ধান্তের পেছনে কী কারণ, সে বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে ৬ জন ভারতীয় ও ৩ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। ভারতীয়দের মধ্যে রয়েছেন মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং। তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য নির্ধারিত ছিল ৩০ লাখ রুপি।বিদেশি ক্রিকেটারদের তালিকায় মালয়েশিয়ার অলরাউন্ডার বীরান্দিপ সিংয়ের ভিত্তিমূল্যও ছিল ৩০ লাখ রুপি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ম্যাচ সংখ্যা ১১০। টি-টোয়েন্টি ফরম্যাটে তার সংগ্রহে রয়েছে তিন হাজারের বেশি রান এবং ১০৫টি উইকেট। এছাড়া দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। শেষ পর্যন্ত তারাও নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন।উল্লেখ্য, এবারের আইপিএল মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমি কিনলে শতকে উৎসকর গুনতে হবে ২৫ থেকে ১ লাখ টাকা
জমি কিনলে শতকে উৎসকর গুনতে হবে ২৫ থেকে ১ লাখ টাকা

কক্সবাজারে জমি ক্রেতারা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে নিবন্ধন খরচ জমির মূল্যের তুলনায় অনেক বেশি। জেলার ১৮৭টি মৌজায় নতুন ভূমি Read more

দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯৩
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ Read more

চরমোন্তাজে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ
চরমোন্তাজে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার ভেড়ানোর সময় নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের নাম আল-আমিন (৩৫)। তিনি Read more

ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব
ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব

বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত জনসেবা নয় বরং ব্যক্তিগত লাভের আশায় তিনি রাজনীতিতে Read more

চকরিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা
চকরিয়ায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা

কক্সবাজারের চকরিয়ায়  মুষলধারে বৃষ্টি হচ্ছে, উক্ত বৃষ্টি প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (৭ জুলাই) গভীর রাত থেকে বিরতিহীন Read more

হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার
হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার

আগামী বছরের হজ সুষ্ঠুভাবে পালনে ৬টি নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) এ নির্দেশনাগুলোর কথা জানিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন