পাবনার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক, বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ন সম্পাদক (সংস্কৃতি) প্রলয় চাকির মৃত্যু হয়েছে।গতকাল রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পাবনা জেল সুপার ওমর ফারুক বলেন, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন। এ সময় তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে তার স্বজনেরা জানিয়েছেন।প্রসঙ্গত, প্রলয় চাকী জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষি দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলাস্থ বাসভবন থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে পাবনা জেল কারাগারে ছিলেন। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক পরিমন্ডলসহ তার পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের মাঝে।মরদেহ পাবনাতে পৌঁছানোর পরে তার শেষকৃত্য হবার সময় সকলকে জানানো হবে বলেও জানান পরিবারের সদস্যরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় রহস্যজনকভাবে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
বাঘায় রহস্যজনকভাবে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রাজশাহীর বাঘায় এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আটঘরিয়া গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে লাশটি Read more

সাতকানিয়ায় উল্লাসের মিছিল, ‘আ. লীগ গেলি কই’ স্লোগানে মুখর
সাতকানিয়ায় উল্লাসের মিছিল, ‘আ. লীগ গেলি কই’ স্লোগানে মুখর

তীব্র আন্দোলনের চাপে নতিস্বীকার করল অন্তর্বর্তী সরকার। অবশেষে নিষিদ্ধ ঘোষণা করা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম। শনিবার (১০ মে) Read more

হিরোশিমা ট্র্যাজেডির ৮০ বছর আজ
হিরোশিমা ট্র্যাজেডির ৮০ বছর আজ

জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮০ বছর পূর্তি আজ। ১৯৪৫ সালের আজকের দিকে ‘লিটল বয়’ নামে পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে Read more

ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ইউপি সদস্যসহ আহত ২৫
ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী ইউপি সদস্যসহ আহত ২৫

বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র করে চৌকিদার ও মীর বংশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা Read more

এক রাতেই ভারতের ৩৬টি স্থানে ৪০০ বার হামলার চেষ্টা করে পাকিস্তান!
এক রাতেই ভারতের ৩৬টি স্থানে ৪০০ বার হামলার চেষ্টা করে পাকিস্তান!

ভারতের ৩৬টি স্থানে এক রাতেই অন্তত ৩০০ থেকে ৪০০ বার আক্রমণের চেষ্টা চালিয়েছে পাকিস্তান—এমনটাই দাবি করেছে ভারতীয় সেনা ও দেশটির Read more

পেন্টাগনের নাম পাল্টাচ্ছেন ট্রাম্প!
পেন্টাগনের নাম পাল্টাচ্ছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ বা ‘যুদ্ধ বিভাগ’ রাখার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন