নাটোর-২ আসনে নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি।রবিবার (১১ জানুয়ারি) সাবিনা ইয়াসমিন ছবি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য জেলা রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন। আবেদনে ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান সাবিনা ইয়াসমিন ছবি।বিষয়টি নিশ্চিত করে দুলুর স্ত্রী ও জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম এবং তা বৈধ হয়েছিল। আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমার স্বামী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচন করবেন। তাকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।এ বিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বিকেলে স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন, আমরা তা গ্রহণ করেছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা
যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে: প্রধান উপদেষ্টা

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো Read more

কিশোরগঞ্জে ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়নের দাবি সভাপতি প্রার্থীর
কিশোরগঞ্জে ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়নের দাবি সভাপতি প্রার্থীর

আগামী ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা বিএনপির সম্মেলনে গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়ন চাইলেন সভাপতি পদপ্রার্থী Read more

ভোলায় অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার
ভোলায় অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিনে অপহরণ এবং চুরি মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার কাজিকান্দি Read more

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় Read more

ভোট বর্জনের আগে যেসব অভিযোগ তুলেছে ছাত্রদল প্যানেল
ভোট বর্জনের আগে যেসব অভিযোগ তুলেছে ছাত্রদল প্যানেল

জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদলের প্যানেল। বৃহস্পতিবার Read more

সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেফতার
সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি আরমানকে ঢাকায় গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে মামলার ৮ আসামির সবশেষ আসামিও গ্রেফতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন