বগুড়ার শেরপুরে এক ধান ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন একটি ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তির নাম হামিদুল মন্ডল (৫০)। তিনি একই গ্রামের মৃত মমতাজ মন্ডলের ছেলে এবং পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ব্যবসার পাওনা টাকা সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হামিদুল মন্ডল। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। রবিবার সকালে স্থানীয়রা গ্রামের পাশের মাঠে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে শেরপুর থানা পুলিশকে খবর দেন।খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মৃতদেহ সেখানে ফেলে রাখা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ৫০০, ২০০ ও ১০০ টাকার নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক
এবার ৫০০, ২০০ ও ১০০ টাকার নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট। ইতোমধ্যে নোটের ছবিও প্রকাশ করেছে বাংলাদেশ Read more

বিশ্ব বাঘ দিবস আজ
বিশ্ব বাঘ দিবস আজ

বিশ্ব বাঘ দিবস আজ। বন অধিদফতরের আয়োজনে আজ (মঙ্গলবার) ‘বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনের সমৃদ্ধি’ স্লোগানে পালিত হবে এই দিবসটি।বাঘের প্রাকৃতিক Read more

এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা
এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার (৮ জুন) পুরান ঢাকার Read more

কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি শেষে আমেরিকান প্রবাসী নববধূকে ধর্ষণ
কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি শেষে আমেরিকান প্রবাসী নববধূকে ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধষ ডাকাতিসহ আমেরিকা প্রবাসী নববধূ ধর্ষণের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ ঘটনায় সন্দেহজনক দু'জনকে গ্রেপ্তার করা হলেও মূল Read more

৮ বছরে শিক্ষিত বেকার দ্বিগুণ, প্রতি তিনজন বেকারের একজন স্নাতক
৮ বছরে শিক্ষিত বেকার দ্বিগুণ, প্রতি তিনজন বেকারের একজন স্নাতক

দীর্ঘদিন বেকার থাকা তরুণদের মধ্যেও স্নাতকদের হার বেশি। ২ বছরের বেশি সময় ধরে যারা কাজ পাচ্ছেন না, তাদের মধ্যে স্নাতক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন