নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধরা হলেন- প্রকৌশলী তারেক (২৬), মেকানিক মো. খোরশেদ (৩৫), মেকানিক ফেরদৌস (৩৫), অপারেটর মো. মঞ্জুর (২৮), অপারেটর হাবিব (৪৩), অপারেটর মো. রাকিবুল (২৫) এবং গাড়িচালক মো. হান্নান (৪৬)। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ৮ জন শ্রমিক দগ্ধ অবস্থায় কারখানার ফটকের সামনে এসে আর্তনাদ করতে থাকে। পরে কারখানার লোকজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়। কারখানার ব্যবস্থাপক মো. শুভ জানান, বিস্ফোরণে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায় এবং হিট এক্সচেঞ্জার মেশিনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।বম্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় জানান, বিস্ফোরণের খবর পেয়ে তারা ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে কারখানা কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি সিমেন্ট কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণ হয়েছে। এতে আটজন আহত হয়েছেন।’এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল
সাড়ে সাতশ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার তুফফা এলাকার একটি পুরোনো মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ১৩ শতকের শেষ দিকে মসজিদটি তৈরি করা হয়।মঙ্গলবার Read more

ঘরের টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ভাগ্যক্রমে বেঁচে গেল তিন সন্তান
ঘরের টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ভাগ্যক্রমে বেঁচে গেল তিন সন্তান

কুড়িগ্রামের উলিপুরে টিনের চালে বজ্রাঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চল Read more

যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা তিনদিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে যখন মৃতদেহের সংখ্যা বাড়ছিল, বাস্তুচ্যুত হচ্ছিল Read more

সাতক্ষীরা জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক রত্না গ্রেপ্তার

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামিমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার Read more

বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষকরা।এই ভাতা ১ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন