ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশের নিরাপত্তা রক্ষায় এই লাইন কোনোভাবেই পেরোনো যাবে না।রিয়ালের ব্যাপক দরপতন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে চলা বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এই সময়ে এসেছে এই হুঁশিয়ারি। তবে রেড লাইন বলতে ঠিক কি বুঝিয়েছে আইআরজিসি, তা জানানো হয়নি।একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা জনসম্পদ ও কৌশলগত স্থাপনা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে। ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, গত দুই রাতে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে কয়েকজন সাধারণ নাগরিক ও নিরাপত্তা সদস্য নিহত হন।আইআরজিসি জানায়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষা ও দেশের নিরাপত্তা বজায় রাখা একটি লাল রেখা। বর্তমান পরিস্থিতি চলতে দেওয়া গ্রহণযোগ্য নয়। তাই তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।দেশটির কর্তৃপক্ষ এখনও ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে। পশ্চিম ইরানে টেলিফোনে যোগাযোগ করা এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তার এলাকার আশপাশে আইআরজিসি মোতায়েন রয়েছে এবং তারা গুলি চালাচ্ছে। নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি পরিচয় প্রকাশ করতে চাননি।এই পরিস্থিতির মধ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বের প্রতি নতুন করে সতর্কবার্তা দেন। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সাহসী জনগণের পাশে আছে।’ইরান সরকার এই বিক্ষোভ উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বিক্ষোভে ডজনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।বিবিসি জানিয়েছে, ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬২ জনে দাড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, তাদের মধ্যে অন্তত ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য শীর্ষক কর্মশালা
বেরোবিতে কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য শীর্ষক কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ‘পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকালে একাডেমিক Read more

আজ মহান স্বাধীনতা দিবস
আজ মহান স্বাধীনতা দিবস

আজ ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে Read more

পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অভিবাসী আটক
পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অভিবাসী আটক

মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। রোববার (৪ মে) দুটি পৃথক স্থানে অভিযানে ২০ জন Read more

কালিহাতীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার
কালিহাতীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৪ আগস্ট) আদালতের Read more

তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি
তারাগঞ্জে অটো রাইস মিলে ভয়াবহ ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর শাহপাড়া এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের মালিকানাধীন ছাবেয়া অটো রাইস মিলে ভয়াবহ Read more

জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের
জিপিএইচ কারখানায় লিফট ছিঁড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

জিপিএইচ ইস্পাত কারখানায় লিফটের তার ছিড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলো  মীরসরাই উপজেলার কুরুয়া গ্রামের শামসুল আলমের ছেলে  মোঃ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন