আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম শনিবার সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে আয়োজিত কর্মীসভায় এ ঘোষণা দেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।কাদের সিদ্দিকী বলেন, বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করেছেন। এছাড়া তার সমর্থকদের বিরুদ্ধে সখীপুরের বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীবের ওপর হামলার অভিযোগও রয়েছে। তিনি বলেন, ‘এবার আমরা সালাউদ্দিন আলমগীরকে সমর্থন করছি, কারণ আহমেদ আযম খান এমপি হলে এলাকার ও দলের ক্ষতি হবে।’তিনি জামায়াতে ইসলামী প্রসঙ্গে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তাদের সঙ্গে থাকার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামায়াত সঠিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত এ বিষয়ে অবস্থান পরিবর্তনের প্রশ্ন আসে না।শেখ হাসিনার রাজনৈতিক পরিস্থিতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়েও বক্তব্য দেন কাদের সিদ্দিকী।উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুর রহমান, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ইথার সিদ্দিকী এবং বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত খান টিপু।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ দলীয়ভাবে অংশ নিচ্ছে না। এরই মধ্যে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন দল থেকে অব্যাহতি নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের পক্ষে ভোট চাওয়ায় স্থানীয় রাজনীতিতে আলোচনা সৃষ্টি হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে মেট্রো স্টেশনে হাঁটুজল, ছাদ চুঁইয়ে পড়ছে পানি
ভারতে মেট্রো স্টেশনে হাঁটুজল, ছাদ চুঁইয়ে পড়ছে পানি

ভারতের মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে নতুন চালু হওয়া ওয়ারলি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন বৃষ্টির পানিতে ডুবে গেছে। নবনির্মিত এই স্টেশনটি মাত্র কিছুদিন Read more

গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার
গাইবান্ধায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৩৫) এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। Read more

রাকসু নির্বাচনে চারটি হলে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল
রাকসু নির্বাচনে চারটি হলে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে রোকেয়া, মুন্নুজান, তাপসী রাবেয়া ও খালেদা জিয়া হলের ঘোষিত ফলাফলে সহ সভাপতি (ভিপি) পদে Read more

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার Read more

শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন