টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহ গ্রামের কলেজছাত্র হৃদয় চন্দ্র বিশ্বাস (২৪) স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন। চোখের জটিল সমস্যায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে।শৈশবকাল থেকেই হৃদয়ের বাম চোখের পর্দার ওপর অস্বাভাবিকভাবে মাংস বৃদ্ধি পেতে শুরু করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করে। বর্তমানে অতিরিক্ত মাংস বেড়ে গিয়ে তার বাম চোখের পাতা পুরোপুরি ঢেকে গেছে। মাঝেমধ্যে চোখ থেকে রক্তক্ষরণও হয়, যা তাকে শারীরিক ও মানসিকভাবে ভেঙে দিচ্ছে।চোখের এই গুরুতর সমস্যার কারণে গত বছর অগ্নিবীণা আইডিয়াল কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী হৃদয় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।অভাবগ্রস্ত পরিবারে জন্ম হৃদয়ের। তার বাবা হারাধন চন্দ্র বিশ্বাস দিনমজুরের কাজ করে সংসার চালান। পরিবারের আরেক সদস্য একটি ছোট বোন। নিত্যদিনের খাবার জোগাড় করতেই পরিবারটিকে হিমশিম খেতে হয়। নিজের চিকিৎসা তো দূরের কথা, ছেলের চিকিৎসার খরচ বহন করাও তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। উপরন্তু, হৃদয়ের বাবা নিজেও শৈশবকাল থেকেই শরীরজুড়ে ছোট-বড় ফোঁড়ার সমস্যায় ভুগছেন।চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করালে হৃদয়ের চোখে স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্বাভাবিক দৃষ্টি ও জীবন ফিরে পাওয়ার আশায় সমাজের সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে হৃদয় ও তার পরিবার।

হৃদয়কে সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিরা নিচের নম্বর ও ব্যাংক হিসাবে যোগাযোগ করতে পারেন—
নগদ/বিকাশ: ০১৭৬০২২৫৫৫৮
শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড
হিসাবের নাম: Shikha Rani Biswas
হিসাব নম্বর: ৪০৪৮১২১০০০১৬০২৮ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম
সিরাজগঞ্জে হটাৎ ঘূর্ণিঝড়, লন্ডভন্ড ৪ গ্রাম

জেলার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে চারটি গ্রাম। চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামে এ তাণ্ডব Read more

মহান শিক্ষিকা মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারায় মানবতা কী হেরে গেল?
মহান শিক্ষিকা মাহরীন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে না পারায় মানবতা কী হেরে গেল?

ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কেবল একটি প্রাকৃতিক বা কারিগরি বিপর্যয় নয়, এটি আমাদেরকে জাতিগত বিবেক ও মানবিকতা Read more

করোনা প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা
করোনা প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা

ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন Read more

চার দিন পরই কাতারে ফেরার কথা ছিল সোলায়মানের, বন্ধুর বাইক কেড়ে নিল প্রাণ
চার দিন পরই কাতারে ফেরার কথা ছিল সোলায়মানের, বন্ধুর বাইক কেড়ে নিল প্রাণ

"আমারে কেন এতিম বানাই গেলা বাপ? আব্বারে কত ভালোবাসি সেটি প্রকাশ করার সময়ও দিলা না।"—সাদা কাফনে মোড়ানো বাবার নিথর দেহের Read more

মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের
মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের

মেট্রোরেলে আগুন লেগেছে—এমন দাবিতে প্রচারিত একটি ভিডিওকে এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।বাংলাদেশে চলমান গুজব, ভুয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন