এশিয়ান কাপে নিজেদের সবশেষ ম্যাচটা একরাশ হতাশাই উপহার দিয়ে গেছে বাংলাদেশকে। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের ওই ম্যাচটা জিততে পারলে পরিস্থিতিটা কী দারুণই না হতে পারত বাংলাদেশের!তবে সেই হারের পরও বাংলাদেশের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে যায়নি। সমীকরণ মিলাতে পারলে এবারই এশিয়ান কাপের মূল পর্বে চলে যেতে পারবে হামজা চৌধুরীরা। বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা। যদি পরের তিনটি ম্যাচ জেতা যায়, তবেই এশিয়ান কাপের টিকিট মিলবে দলের।বর্তমানে ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। পরের তিন ম্যাচ জিতলে ১০ পয়েন্টে গিয়ে ঠেকবে দলের পয়েন্ট। তখনও অবশ্য কাজ শেষ হয়ে যাবে না। নজর রাখতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকেও। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। মূল পর্বে খেলতে হলে ‘তাদের ক্ষতির’ প্রার্থনা করতে হবে।কোনোভাবেই সিঙ্গাপুর আর ভারতের বিপক্ষে হংকং জিততে পারবে না। সেটা হলে ১০ পয়েন্ট হয়ে যাবে হংকংয়ের। এদিকে বাংলাদেশকে হারাতে হবে ভারতকে। সেটা হলেই মোটামুটি এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে টিকিট কাটবে দল।  হারাতে পারলে ভারতকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। কিন্তু সিঙ্গাপুরও হতে পারে মাথাব্যথার কারণ। তারাও যত কিছুই করুক না কেন, যাতে ১০ পয়েন্ট ছুঁতে না পারে, সেদিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।সব মিলিয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এখন সহজ। হংকং, ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে প্রতিটি ম্যাচে। সঙ্গে হংকং আর সিঙ্গাপুরের অনিষ্টও চাইতে হবে দলের। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে চলতি বছরে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ
ইরানে চলতি বছরে ৮৪১ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

ইরানে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৯ আগস্ট) সংস্থাটি জানায়, ইরানে চলতি বছরে Read more

সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
সরকারকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩
উলিপুরে অটোরিকশা উল্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে কপিল উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা ৩টার দিকে Read more

ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪
ফরিদপুরে সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জাকু মাতুব্বর (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ Read more

মির্জাপুরে যাত্রীবাহী বাস চাপায় অটোচালকসহ নিহত ২
মির্জাপুরে যাত্রীবাহী বাস চাপায় অটোচালকসহ নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের Read more

ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।রাষ্ট্রীয়ভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন