যশোর হাসপাতালে ২৪ ঘন্টায় বিভিন্ন রোগে আক্রান্ত  হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১ জন অস্বাভাবিক ও ৯ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের খাতায় রেকর্ড করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন বলছেন, ১০ জনের কেউই শীতজনিত রোগে মারা যাননি।হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে,  ২৪ ঘন্টায় (৮ ও ৯ জানুয়ারি) ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। তারা হলেন যশোর নতুন উপশহর এলাকার হাসিবুর রহমানের স্ত্রী মনিরা খাতুন (৬৪), খালধার রোড এলাকার মোর্শেদ আলীর ছেলে জুলফিকার আলী (৪৫), চাচড়া এলাকার আব্দুল জব্বার গাজীর স্ত্রী সাবিরননেছা (৬৫), মুড়লী মোড়ের জয়নাল আবেদীনের ছেলে সদরুল আলম (৬৩), শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত গয়রাতুল্লাহর ছেলে শাহাজাহান কবীর (৭০), ঝিকরগাছা উপজেলার কালিতলা এলাকার মোশারফ হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫৫), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের আইনাল হকের স্ত্রী সুখজান নেছা (৬৫), বারবাজারের মান্দার লসকারের ছেলে নজরুল ইসলাম (৫৫), মহেশপুর উপজেলার পান্তাপাড়া আব্দুল করিমের স্ত্রী মাজেদা (৭৫) ও নড়াইল সদর উপজেলার দলজিতপুর গ্রামের মৃত ইউসুফ মুন্সীর ছেলে মহিউদ্দিন মুন্সী (৭৭)।হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএরও) ডা. বজলুর রশিদ টুলু জানান, শীতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন কোন রোগীর মৃত্যু হয়নি। জরুরি বিভাগের মেডিকেল অফিসার জোবায়ের আহমেদ তাকে নিশ্চিত করেছেন-২৪ ঘন্টায় নানা রোগে আক্রান্ত ১০ জনকে হাসপাতালে (জরুরি বিভাগ) মৃত অবস্থায় আনা হয়। তাদের মধ্যে শীতজনিত রোগে কেউ মারা যাননি।হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গৌতম কুমার আচার্য্য জানান, হাসপাতালে শীতে কিছু রোগী বেড়েছে। তবে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এখনো কারো মৃত্যু হয়নি।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় ১০ জন নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের প্রত্যেককে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। শীতজনিত রোগে ১০ জনের মৃত্যুর বিষয়টি সঠিক নয়। তাদের মৃত্যুর বিষয়টি ভুল ব্যাখ্যা করা হয়েছে। মানুষ মারা যাওয়ার মতো শীত এখনো যশোরে শুরু হয়নি। যশোরের সিভিল সার্জন মাসুদ রানা জানান, শীতজনিত রোগীর বিষয়ে প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তথ্য সংগ্রহ করা হয়। শুক্রবার রাত পর্যন্ত যশোর জেলায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর হয়েছে বলে তাকে সরকারিভাবে জানানো হয়নি। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৪ ঘন্টায় শীতে ১০ জনের মৃত্যুর বিষয়ে তার কাছে কোন তথ্য নেই। এমন কিছু হলে হাসপাতাল থেকে তাকে অবগত করা হতো। একজন মেডিকেল অফিসারের রেফারেন্সে এমন সংবাদ প্রচার করা যুক্তিযুক্ত নয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া
দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে। বিশেষ Read more

মাদারীপুরে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে
মাদারীপুরে ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনিরুজ্জামন হত্যা মামলার এক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তারে কোন ভুমিকা পালন করছেন Read more

পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি

বছর ঘুরে আবার আসছে মাহে রমজান। পবিত্র এই মাসে বিশ্বের শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন। এ মাসটি ইবাদত, আল্লাহর Read more

নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ আটক ৫
নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ আটক ৫

নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য ৯৭ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে আটক ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে Read more

নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত Read more

শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন