নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ করেছে তাদের ম্যাচের ভেন্যু সরাতে। বিসিবি এখন আইসিসির জবাবের অপেক্ষায়। এদিকে বাংলাদেশই প্রথম আইসিসি ইভেন্টের কোনো নির্ধারিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানায়নি। এর আগে এমন দৃষ্টান্ত খোদ ভারত স্থাপন করেছে। তালিকায় আরও রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। খুব বেশিদিন আগের কথা নয়। গত বছর মার্চে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক দেশ ছিল পাকিস্তান। কিন্তু বৈরী রাজনৈতিক পরিস্থিতির কারণে পাকিস্তানে গিয়ে না খেলার সিদ্ধান্ত নেয় ভারত। ফলে ভারতের সব ম্যাচ সরিয়ে নেওয়া হয় দুবাইয়ে।২০০৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড এবং কেনিয়ায় নিউজিল্যান্ড। ওই বিশ্বকাপের তিন আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। ইংল্যান্ডের আপত্তির কারণ ছিল সেসময়ের জিম্বাবুয়ের রবার্ট মুগাবের সরকারের বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন সরকারের কঠোর অবস্থান। আর নিউজিল্যান্ড নাইরোবিতে গিয়ে খেলতে চায়নি নিরাপত্তা ইস্যুতে। উদাহরণ আরও আছে। ইংল্যান্ডের সঙ্গে বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়। তবে জিম্বাবুয়ে না খেললেও বিশ্বকাপে অংশ নেওয়ার শতভাগ ফি পায়। ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল শ্রীলংকা, পাকিস্তান ও ভারত। কিন্তু অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলংকায় গিয়ে খেলতে রাজি হয়নি। দ্বীপদেশটিতে গৃহযুদ্ধ এবং টুর্নামেন্টের আগে বোমা বিস্ফোরণের কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ বেঁকে বসে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত একটি খাল থেকে মিনহাজ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে Read more

পঞ্চগড়ে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনে অপরাধে ব্যবসায়ীর কারাদন্ড
পঞ্চগড়ে অবৈধভাবে বালি-পাথর উত্তোলনে অপরাধে ব্যবসায়ীর কারাদন্ড

পঞ্চগড় সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম Read more

পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন
পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া Read more

রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমির বুকে ভেকুর তাণ্ডব
রাজশাহীর দুর্গাপুরে ফসলি জমির বুকে ভেকুর তাণ্ডব

রাজশাহীর দুর্গাপুরে যেন কৃষি জমির বুকে চলছে এক নীরব দুর্বৃত্তায়ন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ফসলি জমি রাতের Read more

রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসছেন- এমন আলোচনা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোরালো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন