কিশোরগঞ্জ-২ ( কটিয়াদী- পাকুন্দিয়া) আসন থেকে বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ আখতারুজ্জামান রঞ্জন জাতীয় রাজনীতিতে আলোচিত ব্যাক্তি। এর মধ্যে দলীয় শৃঙ্খলা–পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতরুজ্জামান পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। তখন আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়েই ছিল। এখন এই আসনে যুক্ত করা হয়েছে পাকুন্দিয়া। সম্প্রতি মেজর অবঃ আখতারুজ্জামান আবারো আলোচনায় আসেন জামায়াতে ইসলামীতে যোগদান করে। নির্বাচনে অংশগ্রহণ না করলেও বর্তমানে জামায়াতের পক্ষে টকশোতে আলোচনা ও রাজনৈতিক সভায় বক্তব্য দিয়ে সরব রয়েছেন। আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান খেলাফত মজলিসের প্রার্থী এবং বড় ভাই স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন মনোনয়নপত্র দাখিল করেছেন।একি পরিবারের আপন দুই ভাই এবং ছেলের ত্রিমুখী রাজনীতির আদর্শ এই আসনের ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে৷ রাজনৈতিক মহল থেকে শুরু করে চায়ের আড্ডায় মানুষের মুখে মুখে নানান আলোচনা। কেউ এটিকে গণতান্ত্রিক রাজনৈতিক রূপ বলছেন আবার কেউ আদর্শ বিভাজনের বাস্তবতা বলছেন।স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন কেবল একজন প্রবীণ রাজনীতিবিদই নন, তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল পেজ ‘অফিসিয়াল ট্রাম্প’-এর ক্যাবিনেট মেম্বার হিসেবে দাবি করেছেন।আনিসুজ্জামান খোকন ১৯৭৯ সালে ময়মনসিংহ-১৯ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তৎকালীন সময়ে তিনি বিএনপির গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একান্ত ব্যক্তিগত সহকারী সেক্রেটারি (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১১ নম্বর সেক্টরে কর্নেল আবু তাহেরের অধীনে কোম্পানি কমান্ডার হিসেবে সম্মুখ সমরে অংশ নেন। এর আগে ১৯৭০ সালে তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দেন।আনিসুজ্জামান খোকন বলেন, জিয়াউর রহমানের সময় আমি ময়মনসিংহ-১৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। জিয়ার মৃত্যুর পর বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার ক্ষেত্রেও আমার ভূমিকা ছিল। পরবর্তীতে আমি যুক্তরাষ্ট্রে চলে যাই, তবে দীর্ঘ ৪০ বছরেও আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করিনি।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে আমার জয়ের সম্ভাবনা নেই। তবে রাজনীতির ধারা পরিবর্তনের জন্যই আমি নির্বাচনে এসেছি। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অনেক ইতিহাস মানুষ জানে না। আমি নিজে যুদ্ধ করেছি, প্রকৃত ইতিহাস আমি জানি।এদিকে বাংলাদেশ খেলাফত মজলিস ( মাওলানা মামুনুল হক)  কিশোরগঞ্জ ২ আসন থেকে প্রথমে মনোনয়ন দেওয়া হয় শফিকুল ইসলাম রুহানিকে ৷ কয়েক মাস তিনি প্রচার চালিয়ে গিয়েছেন। পরে মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে প্রার্থী পরিবর্তন করে শাহরিয়ার জামানকে দেওয়া হলে তিনি মনোনয়নপত্র দাখিল করেন৷ মো. শাহরিয়ার জামান জানান, ‘কিশোরগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পেয়েছি। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দল যে সিদ্ধান্ত নিবে আমি সেইটা মেনে নেব। বড় চাচা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবে। চাচা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত; তিনি নির্বাচন করতেই পারেন। একই পরিবারের দুইজন প্রার্থী সেইটাকে সমস্যা হিসাবে দেখছি না। ভোটাররা যাকে রায় দেবে সেটা মেনে নেব।’বিএনপি থেকে জামায়াতে যোগদানকৃত মেজর অবঃ আখতারুজ্জামান রঞ্জন জানান, ‘‘আমি নিজে এবার নির্বাচন করছিনা৷ গণতান্ত্রিক দেশ হিসেবে যে কেউ নির্বাচন করতে পারে। সে হিসাবে আমার ছেলে ও ভাই নির্বাচন করছে এটি দোষের কিছু নাই। ভাইয়ের বিষয় বলতে পারি না।’’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির দলীয় প্রোগ্রামে ইবির অনুমতিবিহীন বাস
বিএনপির দলীয় প্রোগ্রামে ইবির অনুমতিবিহীন বাস

অফিস চলাকালীন ডিউটি বাদ দিয়ে বিএনপির দলীয় সভায় যোগ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীসহ বিএনপিপন্থি Read more

‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থীর
‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থীর

‘নিরাপত্তা’ ও পারিবারিকসহ একাধিক কারণ উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েনছে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত Read more

কোরবানি হাটে যে ১০ জাতের গরু বেশি জনপ্রিয়
কোরবানি হাটে যে ১০ জাতের গরু বেশি জনপ্রিয়

আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। এ ঈদের অন্যতম আকর্ষণ কোরাবানির উদ্দেশ্যে কেনা পশু। এরই মধ্যে Read more

ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী এমন দাবি পাকিস্তানের। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য Read more

পুলিশ হবে জনগণ ও রাষ্ট্রের, কোনো দলের নয়: ভোলায় এসপি
পুলিশ হবে জনগণ ও রাষ্ট্রের, কোনো দলের নয়: ভোলায় এসপি

পুলিশ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে নয়, বরং জনগণ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবেই কাজ করবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন Read more

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ আগস্ট)
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ আগস্ট)

কর্ম ব্যস্ততার এই শহরে প্রতিদিন সব খেলা দেখার সুযোগ হয়তো সবার হয়ে উঠে না। তবে একটু পছন্দ অনুযায়ী খেলা দেখার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন