রাজধানীর উত্তর অংশে বসবাসরত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ৫ হাজার ৪০০ পিস কম্বল কেনার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।  আজ শুক্রবার (৯ জানুয়ারি) ডিএনসিসি সূত্রে এই তথ্য জানা গেছে।এর আগে ডিএনসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. কামরুজ্জামান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন। এতে উল্লেখ করা হয়েছে, ডিএনসিসি প্রশাসকের নির্দেশনায় শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে অতিদ্রুত কম্বল বিতরণের জন্য ‘আরএফকিউ’ পদ্ধতিতে এবং ছক মোতাবেক ক্রয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৪ হাজার ৪০০টি কম্বল কেনার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এই বিতরণ কার্যক্রম সমন্বয় করবেন।ডিএনসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটি মোট ৫ হাজার ৪০০ পিস কম্বল বিতরণ করবে। এর মধ্যে অঞ্চল ১-এ ২০০টি, অঞ্চল ২ এ ৮০০টি, অঞ্চল ৩ এ ১০০০টি, অঞ্চল ৪-এ ৭০০টি, অঞ্চল ৫-এ ৯০০টি, অঞ্চল ৬ ও ৭-এ ৪০০টি করে, অঞ্চল ৮ ও ৯-এ ৩০০টি করে এবং অঞ্চল ১০-এ ৪০০টি কম্বল বিতরণ করবে ডিএনসিসি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১০ জুলাই, ২০২৫)

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এছাড়াও সিরিজের তৃতীয় টেস্টে লর্ডসে আজ খেলতে নামবে ইংল্যান্ড ও Read more

রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ
রাজধানীতে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেটকারে মিলল ২ মরদেহ

‎রাজধানীর মৌচাকে বেসরকারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?
হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?

জিবিএস, যার পুরো নাম গিয়ান-বারে সিনড্রোম। আমাদের চারপাশে যদিও রোগটি খুব একটা পরিচিত নয়, তবে খুব সামান্য লক্ষণ দিয়েই শুরু Read more

জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮
জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৮

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে নাশকতার মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য মামলায় আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ Read more

জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়
জাতীয় সাঁতারে প্রাইজমানি ৫০০ টাকা, সমালোচনার ঝড়

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। এ বছর প্রথমবারের মতো নারীদের ডাইভিং ও Read more

গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার
গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর এক সহায়তা বিতরণ কেন্দ্রে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই আমির নামে এক শিশুকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন