কৃষিপ্রধান দেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁ। এই জেলার উৎপাদিত ধান-চাল ও বিভিন্ন ফসল দিয়েই দেশের অধিকাংশ খাদ্যের চাহিদা মিটে থাকে। কিন্তু বিভিন্ন কারণে দিন দিন কমে যাচ্ছে ফসল ফলানো সেই কৃষি জমি।এর প্রধান কারণ অনুমতিবিহীন অবৈধ ইটভাটা। এসব অবৈধ ইটভাটায় অনায়াসে পোড়ানো হচ্ছে খড়ি, যা দিন দিন গিলে খাচ্ছে শত শত হেক্টর ফসলি জমি। এমন দৃশ্য চোখে পড়বে নওগাঁ জেলায়। অথচ অভিযোগ দিলেও অনেকেই প্রতিকার পাচ্ছেন না।জেলার পোরশা উপজেলার ইটভাটাগুলোতে সবচেয়ে বেশি খড়ি পোড়ানো হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, পোরশা উপজেলায় ১১টি ইটভাটার মালিক তাদের কার্যক্রম চালাচ্ছেন, যেগুলোর কোনোটি পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি সনদবিহীন। নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা এ সকল অবৈধ ইটভাটার ৮টিতেই খড়ি পোড়ানো হচ্ছে। ফলে পরিবেশ বিপর্যয়ের মুখে, ফসলি জমিরও ক্ষতি হচ্ছে।আবার কৃষকদের লোভনীয় টাকার প্রলোভন দিয়ে জমি লিজ নিচ্ছে ভাটার মালিকরা। অনেক কৃষক উপায় না পেয়ে তাদের জমি লিজ দিতে বাধ্য হচ্ছেন।এদিকে সদর উপজেলার বরুনকান্দি এলাকার দিঘা গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা এম.বি.কে নামের একটি ইটভাটার বিরুদ্ধে শতাধিক এলাকাবাসী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ইটভাটার মালিক তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এম.বি.কে ইটভাটার স্বত্বাধিকারী আব্দুল মান্নান দাবি করেছেন, “আমরা যখন আন্দোলন করলাম, তখন ডিসি অফিস থেকে মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল। অন্যরা যেভাবে চালাচ্ছে, আমিও সেভাবে শুরু করেছি।”স্থানীয় সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তারা চোখ বন্ধ করে বসে আছেন। লোক দেখানো কিছু ইটভাটায় অভিযান চালালেও অদৃশ্য কারণে এগুলো পুনরায় কার্যক্রম চালাচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।খড়ি পোড়ানোয় পোরশা উপজেলার ক্ষুদ্র একজন ভাটার মালিকও বিরক্ত। তিনি জানালেন, এখানে ১১টি ইটভাটা রয়েছে; এর মধ্যে ৩টিতে কয়লা ব্যবহার করে পোড়ানো হয়, বাকি ৮টিতে খড়ি পোড়ানো হচ্ছে। তিনি চান, সকলে কয়লা ব্যবহার করুক। “আমরা ডিসি অফিসকে জানিয়েছিলাম, খড়ি পুড়ানো হবে না। আমি নিজে একজন ভাটার মালিক হলেও প্রশাসনকে বলতে পারি না,” তিনি বলেন।পোরশা ঢুকতেই চোখে পড়বে কে.এম.এস ব্রিকস নামক ইটভাটা। পুরো একটি ফসলি মাঠ জুড়ে কার্যক্রম চালাচ্ছেন ভাটার মালিক কামরুল হাসান চৌধুরী। ভাটার ম্যানেজার তারেক আজিজ জানান, “শুরু থেকেই আমি এখানে কাজ করছি। ৮ বছর আগে শুরু হওয়া এই ইটভাটার কার্যক্রম এখন ৫৫ বিঘা জমি জুড়ে। সকল জমি বিভিন্ন মেয়াদে লিজ নেওয়া আছে, বিঘা প্রতি ২৫-৩০ হাজার টাকা। সরকারি সকল বিষয়ে রাজস্ব দেওয়া হয়। ইটভাটা শুরু করলে খড়ি একটু লাগেই।”এম.বি.কে ইটভাটার বিরুদ্ধে অভিযোগকারীরা জানান, গ্রামের মধ্যে ইটভাটা কিভাবে সম্ভব? প্রশাসন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। বন্ধ রাখার জন্য বিভিন্ন দপ্তরে ১৩৭ জন লিখিত অভিযোগ দিয়েছেন। তারপরও কোনো পদক্ষেপ হয়নি। ইটভাটার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে, ফসলি জমির মাটি কাটা হচ্ছে।কেও.ই.বি.সি ইটভাটার স্বত্বাধিকারী ও পোরশা উপজেলা মালিক সমিতির সভাপতি আকবর আলী কালু কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম মিঠু বলেন, “কোনো ভাবেই ইটভাটায় খড়ি পোড়ানো চলবে না। যারা খড়ি ব্যবহার করছে, তাদের শাস্তির আওতায় আনা উচিত।”পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, “নির্বাচনের কারণে ব্যস্ত হলেও মাটিকাটা ও অন্যান্য কারণে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে। খড়ি পোড়ানোর বিষয়ে সহযোগিতা করলে আমাদের অভিযান আরও কার্যকর হবে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চাইলে আমরা পূর্ণ সমর্থন দেব।”নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন জানান, খড়ি পোড়ানো ইটভাটায় আগেও অভিযান চালানো হয়েছিল, এবারও একইভাবে অভিযান চালানো হবে। অভিযোগ আসলে ইটভাটাটি বন্ধ থাকলেও চালু করলে অভিযান করা হবে।উল্লেখ্য, সরকারি নির্দেশনা আসার পরও জেলার সকল ইটভাটার মালিকরা তাদের অবৈধ কার্যক্রম চালাতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন। এরপরও জেলা প্রশাসনের অনুমোদন আসেনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১২ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক
স্বাস্থ্যকর কফি হতে পারে দীর্ঘায়ুর পথে সহায়ক

স্বাস্থ্য সচেতনদের জন্য রয়েছে দারুণ সুখবর। নিয়মিত কফি পান করলে বাড়তে পারে আয়ু। তবে শর্ত একটাই, কফিতে যেন না থাকে Read more

চাঁদার দাবিতে আল্টিমেটাম দিয়ে হামলা ও ভাঙচু, আতঙ্কিত ব্যবসায়ীরা
চাঁদার দাবিতে আল্টিমেটাম দিয়ে হামলা ও ভাঙচু,  আতঙ্কিত ব্যবসায়ীরা

কিশোরগঞ্জে চাঁদার দাবিতে প্রথমে আল্টিমেটাম এবং পরে না পেয়ে ঘোষণা দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে৷ Read more

হার্ভার্ডে বিদেশি ভর্তি বন্ধের নির্দেশ ট্রাম্প প্রশাসনের
হার্ভার্ডে বিদেশি ভর্তি বন্ধের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড ইউনিভার্সিটির বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। নতুন নির্দেশনায় বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করতে Read more

ঘুরতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত
ঘুরতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোল দাগ Read more

রাজশাহীতে বিদেশি অস্ত্র-বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার, আটক ১
রাজশাহীতে বিদেশি অস্ত্র-বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার, আটক ১

রাজশাহী নগরীর একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় মুনতাসিরুল আলম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন