চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীর তীরে ও নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের অভিযোগে একটি পোল্ট্রি ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ এলাকায় যৌথ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।অভিযানকালে মাথাভাঙ্গা নদীর তীরবর্তী এলাকা ও নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ মারাত্মকভাবে দূষণের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে চুয়াডাঙ্গা শহরের আরআরপি পোল্ট্রি ফার্মকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ বলেন, ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীর তীরে ও নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে নদীর তীর ও আশপাশের সব আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, এ ধরনের বর্জ্য নদীর পানিদূষণ ঘটিয়ে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। ভবিষ্যতে কেউ পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়ালে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০
সুদানে সাধারণ মানুষের ওপর ড্রোন হামলা, নারী-শিশুসহ নিহত ৪০

সুদানের উত্তর করদোফানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ড্রোন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় Read more

শীতে উষ্ণতার স্পর্শ, অসহায়দের পাশে পুলিশ কর্মকর্তা
শীতে উষ্ণতার স্পর্শ, অসহায়দের পাশে পুলিশ কর্মকর্তা

জেঁকে বসেছে শীত। কুয়াশার ঢেউ আর হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঠিক সেই সময়ে মানবতার উষ্ণ আলোর প্রতীক হয়ে উঠলেন Read more

এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও Read more

বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ
বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ

দুই পাহাড়ের বুক চিরে বয়ে চলা বায়েজিদ লিংক রোড। যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে নগরকে। সড়কটির কারণে যান্ত্রিক জীবনে Read more

থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

চাঁদা না দেয়ায় মৎস্য ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ
চাঁদা না দেয়ায় মৎস্য ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহী ইউনিয়নের গাংচিলে মৎস্য পোনা ব্যবসায়ীর চাষের পুকুরে পাড় কেটে দিয়ে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন