শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পুলিশ দুইজন সন্দেহভাজনকে আটক করেছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হবে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় আপডেট দেওয়া হবে।এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহান। তিনি ওই এলাকার বাসিন্দা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি বসতঘরের দেয়াল ও চালা উড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে রাসায়নিক দ্রব্যসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।এ ছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ফসলি জমিতে এক যুবকের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে।পুলিশের প্রাথমিক ধারণা, বোমা তৈরির সময় বিস্ফোরণটি ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান
নিজেদের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানীকেই ফাঁসিতে ঝোলাল ইরান

সাম্প্রতিক ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যার মিশনে ইসরায়েলকে গোপন তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগে Read more

ফুলপুর পৌরশহরে সড়কগুলোর বেহাল অবস্থা, নেই দৃশ্যমান কোন ব্যবস্থা
ফুলপুর পৌরশহরে সড়কগুলোর বেহাল অবস্থা, নেই দৃশ্যমান কোন ব্যবস্থা

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার শিববাড়ী রোড ও গ্রীণ রোডসহ বিভিন্ন রোডের বেহাল দশায় ভোগান্তিতে জনমানব। দীর্ঘদিন ধরে রাস্তাগুলোর বেহাল দশা হলেও Read more

জাকসু নির্বাচনে আমরা হারার জন্য প্রস্তুত আছি: শিবির সমর্থিত জিএস প্রার্থী
জাকসু নির্বাচনে আমরা হারার জন্য প্রস্তুত আছি: শিবির সমর্থিত জিএস প্রার্থী

আমরা বলিনি আমরা জিততে চাই। শিক্ষার্থীরা ভোট প্রদান করে আমাদের যদি রায় দেয়, আমরা হারার জন্য প্রস্তুত আছি। কোনো প্রকার Read more

লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে Read more

মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদারীপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর মোল্লারহাট নুরানী হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার Read more

অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়
অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে দুই মামলা, নেওয়া হচ্ছে গুলশান থানায়

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে পিটুনি দিয়েছে জনতা। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সিদ্দিকুরের বিরুদ্ধে গুলশান থানায় দুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন