ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাশিয়ার চেচেনিয়া রাজ্যের প্রেসিডেন্ট রমজান কাদভিকে অপহরণ করতে যুক্তরাষ্টকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিক্ষা দিতে এমন পদক্ষেপ প্রয়োজন বলে বলে মনে করেন তিনি। এছাড়া কাদভিকে অপহরণ করা হয়ে ইউক্রেনে শান্তি স্থাপনের ব্যাপারটি পুতিন গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলেও জেলেনেস্কির ধারণা।বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ভেনেজুয়েলায় অভিযান উপলক্ষে যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানিয়ে জেলেনস্কি বলেন, “পুরো বিশ্ব আজ ফলাফল দেখছে। মার্কিন সেনাবাহিনী খুব দ্রুত কাজটি করেছে। বেশ, এখন তাদের উচিত কাদিরভের বিরুদ্ধে এমন একটি অভিযান পরিচালনা করা। পুতিনকে শিক্ষা দেওয়ার জন্য এমন অভিযান হওয়া উচিত। তাহলেই তিনি (ইউক্রেনে) শান্তি স্থাপনকে গুরুত্ব দেবেন।”কাদিরভ অবশ্য জবাব দিতে দেরি করেননি। জেলেনস্কি এই স্ট্যাটাস পোস্ট করার কিছুক্ষণের মধ্যে নিজের টেলিগ্রাম চ্যানেলে এর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “ওই ভাঁড় লোকটা যুক্তরাষ্ট্রের সরকারকে পরামর্শ দিচ্ছে যে তারা যেন আমাকে অপহরণ করে। মনে রাখবেন, সে নিজেও এটা করার হুমকি দেয়নি, যেমনটা একজন পুরুষ মানুষ করে। এই চিন্তাটাও সে মাথায় আনার চেষ্টা করেনি। [জেলেনস্কি] আসলে বলতে চাইছে যে এমন ঘটনা যদি সত্যিই ঘটে, তাহলে সে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখবে।”রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত অনুগত ও বিশ্বস্ত এই রাজনীতিক রাশিয়া ও রাশিয়ার বাইরে ‘পুতিনের পদাতিক’ নামেও পরিচিত। ২০০৭ সালে রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রদেশ চেচনিয়ার প্রেসিডেন্ট হন তিনি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে এ পর্যন্ত দু’বার রাশিয়ান ফেডারেশন থেকে চেচনিয়াকে বের করে নেওয়ার চেষ্টা করেছে চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। কিন্তু দু’বারই সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে মস্কো। তবে সহজেই যে চেচেন বিচ্ছিন্নতাবাদীদের দমন করা সম্ভব হয়েছে— এমন নয়। যুদ্ধে রুশ ও চেচেন— দু’পক্ষেই হতাহতের সংখ্যা ছিল বহু। এই দুই যুদ্ধে কাদিরভ রুশ বাহিনীর পক্ষে ছিলেন।বর্তমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধেরও অন্যতম শীর্ষ কমান্ডার কাদিরভ। গত চার বছর ধরে এ যুদ্ধ চলছে।সূত্র : আরটিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত
এশিয়া কাপ থেকে সরে গেল ভারত

পাকিস্তান ও ভারতের মধ্যেকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে। এবার ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, আসন্ন Read more

বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম
বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে তিন সহদর ভাইকে কুপিয়ে জখম

রাজশাহীর বাঘায় বুধবার (৯ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজার এলাকায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা Read more

রামগড় লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার অভিযান
রামগড় লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার অভিযান

রামগড়ের একমাত্র পর্যটন জলাশয় রামগড় লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার কর্মসূচি পালন করেছে রামগড় বিএনপি। উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থিত Read more

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান
উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৪ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত Read more

জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করবো: নাহিদ
জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে কর্মসূচি করবো: নাহিদ

আমরা আবারও গোপালগঞ্জে যাবো। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামে কর্মসূচি করবো। গোপালগঞ্জের প্রতিটি ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। Read more

চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা
চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মৌজার ইছাছড়ি গ্রামে সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন