ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিজিবি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।নিহত জুয়েল রানা মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের আনারুল হকের ছেলে। বিজিবি জানায়, জুয়েল রানা মানসিক ভারসাম্যহীন ছিলেন।ঝিনাইদহ ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে জুয়েল রানা বাড়ি থেকে শূন্য লাইনের প্রায় দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে ঘাস কাটার কাজে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে জুয়েলের পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিজিবিকে বিষয়টি জানায়। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানায় আচ্ছাদিত একটি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশে একটি ক্ষেতে জুয়েলের ব্যবহৃত প্যান্ট ও শার্ট পাওয়া যায়।বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে কোনো এক সময় নদীতে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় বিএসএফ বা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট ঘটনার সম্ভাবনা নেই।এদিকে মহেশপুর থানার ওসি তদন্ত সাজাদুর রহমান সাজ্জাদ  জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘নিহতের শরীরের কয়েকটি স্থানে চামড়া উঠে যাওয়ার মতো ক্ষত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ক্ষতের বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

গাজীপুরের কোনাবাড়ীর নজরদিঘি আমবাগ এলাকায় একটি টিনশেড ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আগুন Read more

ভৈরবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে
ভৈরবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ আরেক শিশুর বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরবে ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে আরেক শিশুর বিরুদ্ধে। ভৈরব থানায় এ ব্যাপারে মামলা হয়েছে। ভুক্তভোগী Read more

সিলেটের কোম্পানীগঞ্জে বিল থেকে মরদেহ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জে বিল থেকে মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাউটি বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের Read more

দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা
দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা

দাম্পত্য কলহের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দুই সন্তানের জনক মোস্তফা সরদার (৪২) বিষপান করে আত্মহত্যা Read more

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন