যশোরে মৃত শিক্ষিকার পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুষ গ্রহণকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাতেনাতে আটক করেছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘুষের টাকাসহ তাকে ধরা পড়েন। দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।যশোর সদর উপজেলার বসুন্দিয়ার খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার যশোরের ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি গত বছরের ২৩ আগস্ট মৃত্যুবরণ করেন।নুরুন্নবী জানায়, তার স্ত্রীর পেনশন ফাইল অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এক লাখ ২০ হাজার টাকার ঘুষ দাবি করেন। এছাড়াও ওই কর্মকর্তার কাছ থেকে তার এক বন্ধুর পেনশন ফাইলের জন্যও ঘুষ দাবি করা হয়েছিল। নুরুন্নবী এক লাখ বিশ হাজার টাকা সংগ্রহ করে দুদক যশোর সমন্বিত কার্যালয়ে বিষয়টি জানিয়ে দেন। এরপর বুধবার বিকেলে তিনি ঘুষ প্রদান করেন; তখন দুদক কর্মকর্তারা আশরাফুল আলমকে হাতে নাতে আটক করেন।দুর্নীতি দমন কমিশন-দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন জানান, ভুক্তভোগী নুরুন্নবীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি দুদক প্রধান কার্যালয়কে জানানো হয়। প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে বুধবার বিকেলে দুদকের একটি টিম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অবস্থান নেয়। শিক্ষা কর্মকর্তাকে ঘুষ প্রদানের পর দুদক সদস্যরা তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আজও উত্তাল বরিশাল
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আজও উত্তাল বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতের দুরবস্থা দূরীকরণ ও সংস্কারের দাবিতে টানা ১৫তম দিনের মতো সড়ক অবরোধ করেছে Read more

এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার
এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা 'আমার বাংলাদেশ পার্টি' (এবি পার্টি) যোগ দেওয়ায় তাকে দল থেকে Read more

বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে দায়িত্ব নিতে পেরে গভীর আনন্দ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বাংলাদেশ এমন একটি Read more

সীতাকুণ্ডে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ
সীতাকুণ্ডে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ

সীতাকুণ্ডে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র মহড়া দিয়েছে একদল সন্ত্রাসী। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকার মাস্টারপাড়ায় Read more

নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ
নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেত থেকে রৌজা মনি (০৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে Read more

ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু
ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মাহমুদুল হাসান সুজন গড়ে তুলেছেন এক স্বপ্নের খামার। তার গড়ে তোলা খামারের নাম দিয়েছেন নীরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন