রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুঠিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর যৌথ অভিযানে ওই জমি উদ্ধার করা হয়।উপজেলার বানেশ্বর কাচারি মাঠের সামনে দীর্ঘদিন ধরে প্রায় ১.৫০ একর সরকারি জমিতে অবৈধ দখলদাররা ৫০টিরও বেশি স্থাপনা ও দোকান নির্মাণ করে দখল করে রেখেছিল। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেসব জায়গা দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে জানানো হয়েছে।রাজশাহী অঞ্চলের মধ্যে আম ও কাঁচামালের জন্য বানেশ্বর বাজারটি একটি বড় বাজার হিসেবে পরিচিত। সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় হাটে আসা কৃষকরা বিভিন্ন পণ্য নিয়ে নাটোর–রাজশাহী মহাসড়কের ওপর হাট বসাতে বাধ্য হচ্ছিলেন। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। এসব বিষয়কে বিবেচনায় রেখেই মূলত অভিযানটি পরিচালনা করা হয়।উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে পার্শ্ববর্তী ঝলমলিয়া নামের আরেকটি হাট রাস্তার ওপর বসায় দুর্ঘটনায় প্রায় পাঁচজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।অভিযান প্রসঙ্গে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, সরকারি নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রায় দেড় মাস আগে থেকেই মাইকিং করে দখলদারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া গতকালও মাইকিং করা হয়। সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় রাস্তার ওপর হাট বসছিল, ফলে দুর্ঘটনা ও যানজট বানেশ্বর হাটে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।তিনি আরও বলেন, এ অভিযানের ফলে কৃষকরা এখন থেকে আর রাস্তায় বসে পণ্য বিক্রি করতে হবে না। তারা সরকারি জায়গায় হাট বসাতে পারবেন, এতে সাধারণ মানুষেরও উপকার হবে। উদ্ধারকৃত জমির বর্তমান বাজারমূল্য প্রায় একশ কোটি টাকা। পর্যায়ক্রমে উপজেলায় অবস্থিত সব সরকারি জায়গা ও জমি উদ্ধার করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) Read more

খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের  সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার Read more

কোরবানির জন্য কত টাকা থাকতে হবে?
কোরবানির জন্য কত টাকা থাকতে হবে?

'পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নির্ধারিত পরিমাণ সোনা বা রুপা থাকে কিংবা বাজার Read more

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার Read more

কাশ্মিরের হামলাস্থলে সাংবাদিকদের যেতে বাধা দিচ্ছে ভারত
কাশ্মিরের হামলাস্থলে সাংবাদিকদের যেতে বাধা দিচ্ছে ভারত

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পাহালগামে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। যাদের সবাই ছিলেন পর্যটক। পর্যটকদের পাশাপাশি স্থানীয় Read more

প্রবাসীকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ফরিদপুরের ২ জনের, শিশুসহ আহত ৮
প্রবাসীকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল ফরিদপুরের ২ জনের, শিশুসহ আহত ৮

প্রবাসী বাবাকে বিমানবন্দর থেকে আনতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মেয়ে ফিরোজা বেগম (২৫) ও তার শ্বশুর মাসুদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন