‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।‎‎মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে স্বপন কবিরাজ নামের এক মাটি ব্যবসায়ীকে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।‎‎স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। প্রশাসনের অভিযানে অবৈধ মাটি কাটার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হলেও এলাকাবাসী স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।‎‎মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার মোবাইল কোর্ট  চলাকালে রায়পুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।‎ উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।‎প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে যারা কৃষিজমির উপরিভাগের মাটি কর্তনের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।‎এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নৌ-পথে ইজারা নিয়ে দ্বন্দ্ব, যাত্রীদের ভোগান্তি
নৌ-পথে ইজারা নিয়ে দ্বন্দ্ব, যাত্রীদের ভোগান্তি

মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ নৌ-রুটে ইজারা নিয়ে দু'পক্ষের দ্বন্দ্বে নৌ-চলাচল বন্ধ, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।জানা গেছে, মঙ্গলবার ১ জুলাই Read more

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ
মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ

কুমিল্লার মেঘনা উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল Read more

আইপিএলে পুরো সিজনে মুস্তাফিজের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
আইপিএলে পুরো সিজনে মুস্তাফিজের খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর একটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসন্ন মৌসুমকে সামনে রেখে গতকাল অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মিনি Read more

তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন
তারেক রহমানের চাচাতো বোন সেই সাহসী শিক্ষিকা মাহরিন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে বিকট শব্দ করে আছড়ে পড়ে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। মুহূর্তেই প্রতিষ্ঠানটির Read more

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন এই অ্যাপ Read more

জীবননগরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা
জীবননগরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসানুজ্জামান (২১) এবং হাবিবুর রহমান (৫০) নামে দুই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন