বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকেরা মহাসড়কের সফিপুর এলাকায় অবস্থান নেন। শ্রমিকদের অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাদের নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না। বিষয়টি একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বকেয়া বেতন আদায়ের দাবিতে বাধ্য হয়েই তারা সড়কে নামেন বলে জানান শ্রমিকেরা।খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষ দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন কর্মসূচি স্থগিত করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ কাজ করছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসিনার ভয়ে গর্তে লুকানো ব্যক্তিরা এখন সংস্কারের তালিম দিচ্ছে: আমীর খসরু
হাসিনার ভয়ে গর্তে লুকানো ব্যক্তিরা এখন সংস্কারের তালিম দিচ্ছে: আমীর খসরু

শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল, তারা এখন তাদের সংস্কারের তালিম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

২৭ জুলাই: নামাজের সময়সূচি
২৭ জুলাই: নামাজের সময়সূচি

আজ রোববার, ২৭ জুলাই ২০২৫ ইংরেজি, ১২ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

কক্সবাজারে জ্বালানি অচলাবস্থা, গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত
কক্সবাজারে জ্বালানি অচলাবস্থা, গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত

পর্যটন শহর কক্সবাজারে হঠাৎ তীব্র আকার ধারণ করেছে এলপিজি অটোগ্যাসের সংকট। এতে জেলার প্রায় সব ফিলিং স্টেশন কার্যত অচল হয়ে Read more

সাগরের সুস্পষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
সাগরের সুস্পষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন Read more

সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১৪ টাকা
সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে ১৪ টাকা

ব্যবসায়ীদের বাড়ানো সয়াবিন তেলের দাম মেনে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত রোববার সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন