বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট উচ্চতায় মাথা ও হাত ঘরের ভেতরে আর পা বাইরে ঝুলন্ত অবস্থায় আটকে পড়ে সে। রোববার (০৪ জানুয়ারি) রাতে ভারতের রাজস্থানের কোটা শহরে চুরির এ অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়, কোটা শহরের বাসিন্দা সুভাষ কুমার রাওয়াত স্ত্রীকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন। বাড়ি ফিরে তারা দেখেন, এক ব্যক্তি তাদের বাড়ির দেয়ালে এক্সজস্ট ফ্যানের ছিদ্রে আটকে আছে। এই দৃশ্য দেখে প্রথমে দম্পতি চিৎকার শুরু করেন। কিছুটা সামলে নেয়ার পর তারা জানতে চান, ওই ব্যক্তি কী করছে।এই অসম্ভব পরিস্থিতিতেও চোর নিজেকে সামলাতে না পেরে উল্টো হুমকি দিতে শুরু করে। সে জানায়, সে একজন চোর এবং তার কয়েকজন সহযোগী কাছাকাছিই আছে। তাকে ছেড়ে না দিলে দম্পতির ক্ষতি করা হবে বলেও হুমকি দেয় সে।ঘটনার পরপরই রাওয়াত দম্পতি পুলিশে খবর দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য বাইরে এবং দুজন ভেতরে থেকে চোরটিকে টেনে বের করার চেষ্টা করছেন। চোরটি একটি রড ধরে ঝুলে ছিল। টানাটানির সময় সে ব্যথায় কাতরাতে থাকে এবং চিৎকার করে। পরে নিচে থাকা আরেক ব্যক্তি তাকে ধরে রাখলে সে কোনোমতে দাঁড়াতে সক্ষম হয়।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সহযোগীরা সে আটকে পড়ার পরই পালিয়ে যায়। যে গাড়িতে করে তারা এসেছিল, সেটিও জব্দ করা হয়েছে। গাড়িটিতে ‘পুলিশ’ লেখা স্টিকার ছিল। চক্রটি কীভাবে এই স্টিকার সংগ্রহ করল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার
ফেলানী হত্যার ১৫ বছর, এখনো ন্যায় বিচারের আশায় পরিবার

আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) পূর্ণ হবে ফেলানী হত্যার ১৫ বছর। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্ত Read more

নির্বাচন পর্যবেক্ষকদের কঠোর নির্দেশনা দিয়ে ইসির নতুন নীতিমালা
নির্বাচন পর্যবেক্ষকদের কঠোর নির্দেশনা দিয়ে ইসির নতুন নীতিমালা

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে নতুন নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঘোষিত ‘নির্বাচন পর্যবেক্ষণ Read more

ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯
ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ Read more

এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত দুটি রকেট ছোড়া হয়েছে। Read more

চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করবে হামাস
চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করবে হামাস

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করতে পারে বলে সংগঠনের দুইটি সূত্র জানিয়েছে। ২০২৪ সালে ইসরায়েলি হামলায় Read more

মঙ্গলবার থেকে পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন
মঙ্গলবার থেকে পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন

কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের উত্থাপিত ৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন