টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামের নিখোঁজ অটোচালক রাশেদুল হাসান (২০) দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনায় তার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তিনি নিহত রাশেদুলের বাড়িতে গেলে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন রাশেদুলের মা। এ সময় টুকু তার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। একমাত্র সন্তান হারিয়ে শোকে পাগলপ্রায় ওই মায়ের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।পরে সুলতান সালাউদ্দিন টুকু নিহতের মায়ের সঙ্গে কথা বলেন। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে কথা বলে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। এ সময় দলীয়ভাবে নিহত পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।নিহত রাশেদুল হাসান টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামের মোহাম্মদ মফি মিয়ার ছেলে। ৪০ দিন আগে তিনি নিখোঁজ হন। পরে গত রোববার (০৪ জানুয়ারি) তার হাড় ও মুখমণ্ডল উদ্ধার হলে পরিবার ও গ্রামবাসী তাকে শনাক্ত করে।নিহতের পরিবারকে সান্ত্বনা দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অপরাধী যে-ই হোক, তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। পাশাপাশি যারা এ ধরনের নৃশংস ঘটনা ঘটাচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। এই পরিবারের পাশে আমরা সবসময় থাকব।এ সময় নিহতের মা খুনিদের ফাঁসির দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহাদত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চবি ছাত্রলীগ থেকে শিবির সভাপতি: বিতর্কিত আসন বণ্টনে ভিপি প্রার্থী নিয়ামত
চবি ছাত্রলীগ থেকে শিবির সভাপতি: বিতর্কিত আসন বণ্টনে ভিপি প্রার্থী নিয়ামত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বরাদ্দের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতেই আসন দেওয়া হওয়ার কথা। তবে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এর Read more

মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা
মির্জাপুরে দুই পকেটমারকে জেল-জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে দুই পকেটমারকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) Read more

মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?
মানবিক করিডর আসলে কী, বিশ্বের আর কোথায় আছে, কতটা কার্যকর?

রাখাইনে মানবিক সহায়তার জন্য মানবিক করিডর দেয়া নিয়ে বিতর্ক হচ্ছে বাংলাদেশে। কিন্তু মানবিক করিডর বা হিউম্যানিটারিয়ান প্যাসেজ বলতে আসলে কী Read more

দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র মামদানি
দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে ‘পুনরায় গড়ে তোলার’ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই শহরে নতুন যুগ Read more

সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ
সংবাদ সম্মেলনে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর Read more

রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ
রাতের আঁধারে ভাঙারির দোকানে বই বিক্রির অভিযোগ

বরিশালের গৌরনদীতে ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির সরকারি পাঠ্যপুস্তক বই রাতের আঁধারে ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন