এক মৌসুম না পেরোতেই কোচ এনজো মারেসকারকে বরখাস্ত করেছিল ইংলিশ ক্লাব চেলসি। এরপর থেকেই স্টামফোর্ড ব্রিজের দলটিতে নতুন করে কে দায়িত্ব পাবেন সে নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনা কাটিয়ে অবশেষে নতুন কোচ নিয়োগ দিয়েছে চেলসি। ৪১ বছর বয়সী ইংলিশ কোচ লিয়াম রোজনিয়রকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। এর আগে ফরাসি ক্লাব স্ক্রাসবুর্গের কোচের দায়িত্বে ছিলেন তিনি। চেলসির নতুন কোচ নির্বাচন নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নানা নাম আলোচনায় ছিল। তবে বোর্ডের ভেতরের হিসাব–নিকাশে শুরু থেকেই এগিয়ে ছিলেন রোজনিয়র। শেষ পর্যন্ত তাঁর দিকেই আস্থা রেখেছে ক্লাবটি। স্ত্রাসবুর্গে দেড় বছরের কাজ তাঁকে এই সুযোগ এনে দিয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।ফরাসি ক্লাবটিতে রোজনিয়রের সময়টা ছিল কোচ হিসেবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সেরা অধ্যায়। সেখান থেকে বিদায় নেওয়াটা তাই ভীষণ আবেগের হলেও চেলসির মতো ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। রোজনিয়রের ভাষায়, এটা শুধু একটা চাকরি নয়, বরং এক বিরাট ‘সম্মান’।চেলসির মালিক টড বোয়েলি বরাবরই তরুণ কোচ ও দীর্ঘমেয়াদি প্রকল্পে বিশ্বাসী। অনেকেই রোজনিয়রের ফুটবল দর্শনে  মার্সেলো বিয়েলসার ছাপ খুঁজে পান। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করার দক্ষতাও তাঁকে বোয়েলির পছন্দের তালিকায় এগিয়ে রাখে।এর আগে গত ১ জানুয়ারি চেলসির কোচের পদ থেকে ছাঁটাই করা হয় এনজো মারেসকাকে। ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কনফারেন্স লিগ জিতলেও সাম্প্রতিক সময়ে মালিকপক্ষের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছিল। ২০২২ সালে ডার্বি কাউন্টিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যাত্রা শুরু করে রোজনিয়র। এরপর রোজনিয়রের কোচিং যাত্রা শুরু হয় ২০২২ সালে ডার্বি কাউন্টিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। এরপর হাল সিটিতে দায়িত্ব নিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেন। ২০২৪ সালের জুলাইয়ে চেলসির মালিকপক্ষেরই মালিকানাধীন ফরাসি ক্লাব স্ত্রাসবুর্গে যোগ দিয়ে আরও বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।চেলসির ডাগআউটে বসে রোজনিয়রের সামনে চ্যালেঞ্জ কম নয়। তরুণ স্কোয়াড, বড় প্রত্যাশা আর প্রিমিয়ার লিগের চাপ—সব মিলিয়ে কঠিন এক পরীক্ষার মুখে পড়ছেন তিনি। তবে স্ত্রাসবুর্গে যে ধৈর্য ও পরিকল্পনার ছাপ রেখেছেন, সেটিই হয়তো স্টামফোর্ড ব্রিজে তাঁর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে হুন্ডির ১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রী আটক
বেনাপোলে হুন্ডির ১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল চেকপোস্ট কাষ্টমসে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ Read more

আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আছিয়া ধর্ষণ মামলা: ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনের সাক্ষীর শুনানি হয়নি। আজ মঙ্গলবার (৬ মে) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য Read more

জিরা পানি তৈরির সহজ রেসিপি
জিরা পানি তৈরির সহজ রেসিপি

জিরা আমাদের রান্নার কাজে ব্যবহৃত অন্যতম মসলা। জিরা পানি পুষ্টিগুণ সমৃদ্ধ পানীয়। আজ আমরা আপনাদের জানাব, কীভাবে বাসায় সহজে ও Read more

তাহসানের কারণেই প্রেমিককে প্রকাশ্যে আনেন ফারিণ
তাহসানের কারণেই প্রেমিককে প্রকাশ্যে আনেন ফারিণ

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে ২ বছর আগে প্রেমের গুঞ্জন ওঠে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তখন কেউ বলেছিলেন দুজনের প্রেম, Read more

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও হামলার ঘটনায় মামলা
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও হামলার ঘটনায় মামলা

সম্প্রতি কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও সন্ত্রাসের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে আরও ২০-৩০ জনকে Read more

বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 
বিমানবন্দরে সোনারগাঁ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন