ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানের সাথে কলকাতা নাইট রাইডার্সের চুক্তি বাতিলের পর পাল্টা পদক্ষেপ নিয়েছে বংলাদেশও। দেশে আইপিএলের সকল খেলা সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জানিয়ে দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না তারা। এমন পদক্ষেপকে নিউটনের সূত্রের মতো করে দেখেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, ‘এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিঅ্যাকশন। এইটাই বললাম।’ বলে রাখা ভালো, নিউটনের তৃতীয় সূত্র হলো, ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।’মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফ করে এসব কথা বলেন ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, ‘আইপিএল সম্প্রচার বন্ধ অর্থনীতি কিংবা সরকারি ক্রয়কে প্রভাবিত করবে না বলে মনে করি। এ সমস্যার শুরু বাংলাদেশ করেনি। এমন না, দয়া-দাক্ষিণ্য করে মুস্তাফিজকে নেয়া হয়েছে। সে একজন ভালো প্লেয়ার, বিখ্যাত প্লেয়ার। যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক, এটা দু’দেশের কারো জন্যই ভালো হয়নি। বাংলাদেশের প্রতিক্রিয়া যথাযথ। হিটলারের সময়ও অলিম্পিক হয়েছে।  রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক এটি আমরা চাই না।’বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা যথাযথ বলে মনে করেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, ‘আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়টি ক্রিয়া-প্রতিক্রিয়া হিসাবে দেখতে হবে। ভারতকেও এ সিদ্ধান্ত ভাবাচ্ছে। আশা করি, ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং খেলা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আমরা চালিয়ে যেতে পারবো।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর কালভার্টে সংস্কার শুরু
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর কালভার্টে সংস্কার শুরু

"নাগরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ" এই শিরোনামে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর Read more

সোমালিয়ায় সেনা ক্যাম্পে বোমা হামলা, নিহত ১৩
সোমালিয়ায় সেনা ক্যাম্পে বোমা হামলা, নিহত ১৩

সোমালিয়ার মোগাদিসুতে একটি সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।রোববার (১৮ মে) দামানিয়ো সেনাঘাঁটির প্রাঙ্গণে এ Read more

জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড
জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যক্রমকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে লাল কার্ড সমাবেশ করেছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। শুক্রবার Read more

কফিতে লবণ মেশানোকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা
কফিতে লবণ মেশানোকে গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

সামাজিক যোগাযোগ মাধ্যমে কফির তেতো ভাব কমাতে লবণ মেশানোর পরামর্শ এখন নতুন ট্রেন্ড। টিকটক ও ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সাররা বলছেন, 'এক চিমটে Read more

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫
কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার ৫

কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

‘নাচ-গান শেখাতে শিক্ষক নিয়োগ অপ্রয়োজনীয়, অপচয়মূলক ও অযৌক্তিক’
‘নাচ-গান শেখাতে শিক্ষক নিয়োগ অপ্রয়োজনীয়, অপচয়মূলক ও অযৌক্তিক’

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘সংগীত শিক্ষক’ নিয়োগ দেওয়ার ঘোষণা করেছে সরকার। তবে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক ৫টি রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন