শীতের তীব্রতায় নাকাল হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলায় তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে। এমন শীতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সব শ্রেণি-পেশার মানুষ। তবে কনকনে শীত, ঘন কুয়াশা ও মৃদু বাতাস উপেক্ষা করে জীবিকার সন্ধানে বের হতে হয়েছে নিম্ন আয়ের শ্রমজীবীদের।গত চারদিন দিনে এ জেলায় সূর্য দেখা মিলেনি। তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছিলো। হঠাৎ আজ সকালে তাপমাত্রা নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে। হাড় কাঁপানো শীতের সঙ্গে চলছে উত্তরের হিমেল হাওয়া। এতে অচলাবস্থা দেখা দিয়েছে জনজীবনে।চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা রয়েছে ৯৫%।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় পড়তে শুরু করে। একই সঙ্গে বেড়েছ শীতের তীব্রতা। ফলে আজ ভোর থেকে ঘন কুয়াশার কারণে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সকালে ঘর থেকে বের হওয়া মানুষগুলো শীত নিবারনে আগুনের উষ্ণতা নিচ্ছেন। সড়কের পাশে বিভিন্ন স্থানে আগুন জ্বালানোর দৃশ্য চোখে পড়েছে। অন্যদিকে বাড়তি শীতের পোশাক নিয়ে চলাফেরা করছেন শ্রমজীবী ও কর্মজীবী মানুষেরা। ফসলে মাঠে ঠিকমত যেতে পারছেনা কৃষক। আনন্দবাস গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, ‘শীতের কারণে আমরা ঘর থেকে বের হতে পারছি না। মাঠে কাজ করা তো দূরে থাক। এরকম শীত আরও দু-এক দিন থাকলে আমাদের দুরবস্থা তৈরি হবে।’বামন্দী বাজারের অটোরিকশাচালক শহিদুল ইসলাম বলেন, ‘জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে বাইরে বের হয়েছি। কনকনে শীতের কারণে মানুষ বের হচ্ছে না। সেজন্য আমাদের ভাড়া কমে গেছে।’মেহেরপুর জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির জানান, মেহেরপুর জেলায় বিগত কয়েকদিনে অসহনীয় শীত শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ
পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। Read more

সেমির দৌঁড়ে টিকে থাকতে টাইগ্রেসদের দরকার ২০৩ রান
সেমির দৌঁড়ে টিকে থাকতে টাইগ্রেসদের দরকার ২০৩ রান

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২০২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। টাইগ্রেসদের হয়ে মাত্র Read more

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ।আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিলে রিটার্নিং Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ Read more

ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উ. কোরিয়া
ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উ. কোরিয়া

উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার (০৭ নভেম্বর) দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।গত দুই সপ্তাহে Read more

জীবনযুদ্ধ থেমে নেই দৃষ্টি প্রতিবন্ধী গণি মিয়ার!
জীবনযুদ্ধ থেমে নেই দৃষ্টি প্রতিবন্ধী গণি মিয়ার!

চোখে আলো নেই ১৮ বছর। তবুও হাত থেমে নেই আব্দুল গণি মিয়ার। বয়সের ভার, অন্ধত্ব কিংবা অসুস্থ স্ত্রী, কোনো কিছুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন