ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।  নির্বাচনী ব্যয়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তা চেয়ে পোস্ট দেওয়ার পর মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন।সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে অনুদান সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি। লাইভে দেওয়া হিসাব অনুযায়ী, দুটি বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। পাশাপাশি তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।এ ছাড়া অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা প্রদান করেছেন বলেও জানান ব্যারিস্টার ফুয়াদ। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে মোট ২১ লাখ ৯৪ হাজার টাকার বেশি।ফেসবুক লাইভে তিনি সবাইকে সতর্ক করে বলেন, তার আর্থিক সহায়তা চাওয়ার ভিডিওটি অনেকে কপি করে ফেক পেজ থেকে প্রচার করছে এবং বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে। তিনি অনুদান দিতে ইচ্ছুকদের শুধু তার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরেই অর্থ পাঠানোর আহ্বান জানান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিলামে খাটি সোনার টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন
নিলামে খাটি সোনার টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে উঠতে চলেছে সম্পূর্ণরূপে খাঁটি সোনা দিয়ে তৈরি একটি টয়লেট। ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান-এর এই বিখ্যাত শিল্পকর্মটির নাম Read more

দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা 
দখলে ব্যর্থ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা 

জোরপূর্বক জমি দখলে ব্যর্থ হয়ে দ্রুত বিচার আইনে আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে জমির আলী খা (৬২) নামে Read more

এবার প্রবাসীদের জন্য বড় সুসংবাদ দিলো সৌদি আরব
এবার প্রবাসীদের জন্য বড় সুসংবাদ দিলো সৌদি আরব

সৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তারা ‘আবশির’ (Absher) প্ল্যাটফর্ম ব্যবহার করে Read more

করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু
করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও তিনজনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। Read more

এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল
এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন গড়ালো এক সপ্তাহে। গত ১২ অক্টোবর থেকে ঢাকায় আন্দোলন করছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন