রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) প্রথমদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত প্রথম দিনে মোট ৪২টি আপিল জমা পড়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আবেদন এসেছে ঢাকা অঞ্চল থেকে। অন্যদিকে সিলেট অঞ্চলে কোনো আপিল জমা পড়েনি।ইসির তথ্যানুযায়ী, আপিল প্রক্রিয়া চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি এই আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। ২০ জানুয়ারি শেষ হবে প্রার্থিতা প্রত্যাহারের সময়।মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।ইসি জানায়, রংপুর অঞ্চলের ৩টি, রাজশাহী অঞ্চলের ৫টি, খুলনা অঞ্চলের ৩টি, বরিশাল অঞ্চলের ১টি, ময়মনসিংহ অঞ্চলে ১টি, ঢাকা অঞ্চলে ১৫টি, ফরিদপুর অঞ্চলে ৭টি, কুমিল্লা অঞ্চলে ৫টি এবং চট্টগ্রাম অঞ্চলে ২টি আপিল জমা পড়েছে। সিলেট অঞ্চলে কেউ আবেদন করেননি। তবে কুমিল্লায় ১ জন বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছেন সংক্ষুব্ধ ব্যক্তি।এর আগে রোববার সকাল ১০টা থেকে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দিতে শুরু করেন। সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রায় ৩৫০ জন স্বতন্ত্র প্রার্থী বাদ পড়েছেন। এটি মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক। এছাড়া যারা স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের তিন চতুর্থাংশই বাছাইয়ে বাদ পড়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে আদালতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লালমনিরহাটে আদালতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমনিরহাটের জর্জকোটে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব আত্নীয় স্বজনসহ অর্থের বিনিময়ে  চাকুরিতে নিয়োগ দেয়ার অভিযোগ তুলে উক্ত নিয়োগ বাতিলের দাবি জানিয়ে Read more

বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’
বৃষ্টিতে রাজধানীর বাতাস আজ ‘সহনীয়’

বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। বিশ্বে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ২৫তম।সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক Read more

লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেন না ‘পঁচা মিয়া’
লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেন না ‘পঁচা মিয়া’

৯০ বছর বয়সেও গাজীপুরের কালিয়াকৈরের নাবিরবহর গ্রামে মালাই চা বিক্রি করছেন রহিম উদ্দিন, যাকে সবাই পঁচা মিয়া নামে চেনেন। তার Read more

আজ পবিত্র জুমাতুল বিদা, ঈদের অপেক্ষায় দেশ
আজ পবিত্র জুমাতুল বিদা, ঈদের অপেক্ষায় দেশ

আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও আজ শেষ দিন। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে Read more

ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়

ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (২ মে) রাত ১টা পর্যন্ত দেশের Read more

উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যা: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামি
উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যা: এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামি

কক্সবাজারের উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন