জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।গত রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নং কক্ষ থেকে তাকে আটক করে হল কর্তৃপক্ষ।আটক ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হলেও কাজী নজরুল হলে নিয়মবহির্ভূতভাবে অবস্থান করতেন।গোপন সংবাদের ভিত্তিতে হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কক্ষটিতে অভিযানে যায় হল প্রশাসন। সেখানে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক বলেন, ওই শিক্ষার্থী আমাদের হলের বৈধ শিক্ষার্থী না হওয়ায় আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদ্যমান আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি
বাউফলে গভীর রাতে ৮ দোকানে চুরি

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) গভীর রাতে Read more

ওমান প্রবাসী স্বামী’কে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা
ওমান প্রবাসী স্বামী’কে ভিডিও কলে রেখে স্ত্রী’র আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে গিয়াস উদ্দিন সাইফুর Read more

ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প
ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিলেন ট্রাম্প

ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৮ জুলাই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজের Read more

ইসরায়েল জলদস্যুতা করেছে: এরদোয়ান
ইসরায়েল জলদস্যুতা করেছে: এরদোয়ান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলের ‘জলদস্যুর কাজ’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। Read more

গাজীপুরে পুলিশের অভিযানে ‘আয়নাবাজি’, মালিককে বাঁচাতে সাজানো নাটক!
গাজীপুরে পুলিশের অভিযানে ‘আয়নাবাজি’, মালিককে বাঁচাতে সাজানো নাটক!

গাজীপুরের কাশিমপুরে পুলিশের এক অভিযানে ৪৫ জন নারী-পুরুষ আটক হলেও, পুরো ঘটনাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ- আয়নাবাজি করে প্রকৃত অপরাধীদের Read more

৭ মিনিটের অভিযানে ল্যুভর থেকে যেভাবে ৮ রত্ন চুরি হলো
৭ মিনিটের অভিযানে ল্যুভর থেকে যেভাবে ৮ রত্ন চুরি হলো

অন্য স্বাভাবিক দিনের মতোই রোববার সকালে দর্শনার্থীদের জন্য ল্যুভর জাদুঘরের দরজা খোলা হয়। এর ঠিক আধা ঘণ্টা পর ভবনের দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন