আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১২ দলীয় জোটের অংশীদার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. জোবাইরুল হাসান আরিফ। রবিবার (৪ জানুয়ারী) চট্টগ্রাম-৮ আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।চট্টগ্রামে শাপলা কলি প্রতীকের একমাত্র প্রার্থী জোবাইরুল আরিফ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘সাংবাদিকতা’। হলফনামা অনুযায়ী, তার পিতা আবদুল আজিজ এবং মাতা আফরোজা শাহনাজ তাসমিন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের চাঁন্দগাও আবাসিক এলাকায় বসবাস করছেন। তার গ্রামের বাড়ি সাতকানিয়া উপজেলার ছৈয়দাবাদে।দাখিলকৃত তথ্যে দেখা যায়, ‘সাংবাদিকতা’ পেশা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ ৩০ হাজার টাকা। তার নেই কোনো স্থাবর সম্পদ। অস্থাবর সম্পদের মধ্যে নগদ অর্থ হিসেবে রয়েছে ২ লাখ ৭৬ হাজার টাকা। তার ওপর কোনো নির্ভরশীল নেই এবং অন্য কোনো খাত থেকেও তার আয় নেই। পাশাপাশি তার কোনো ঋণ বা দেনা নেই বলেও উল্লেখ করা হয়েছে হলফনামায়।এছাড়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই এবং অতীতেও তিনি কোনো মামলায় অভিযুক্ত হননি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
পাথরঘাটায় নৌবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বরগুনার পাথরঘাটা উপজেলায় তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (২৩ জুন) উপজেলার সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে নৌবাহিনীর নিজস্ব Read more

মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২
মালয়েশিয়ায় ম্যাসাজ পার্লারে যৌনসেবা, বাংলাদেশিসহ গ্রেপ্তার ২২

রাজধানীর বুকিত বিনতাং এলাকার জালান সুলতান ইসমাইল সড়কে অবস্থিত একটি তিনতলা ম্যাসাজ পার্লারে যৌনসেবা প্রদান সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে Read more

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৪ Read more

চসিকে প্রমোশন বিতর্ক: ফেল করেও পদোন্নতি, পরে বাতিল
চসিকে প্রমোশন বিতর্ক: ফেল করেও পদোন্নতি, পরে বাতিল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসনে সম্প্রতি একটি ঘটনায় তীব্র বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে এক কর্মকর্তা Read more

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এএফসি উইমেন্ট এশিয়ান কাপ বাছই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে তিনটি Read more

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন