শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল, তা সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান।আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের জেরায় এ তথ্য জানান তিনি।এদিন দুপুরে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আছাদুজ্জামান কামাল, চৌধুরী মামুনের বিরুদ্ধে ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। ট্রাইব্যুনালে তৃতীয় দিনে এসে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করেছেন তিনি।এর আগে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের সাক্ষ্যে শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট হয়ে ওঠা’ ও বিচার বিভাগ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার নানা কৌশল তুলে ধরেন তিনি।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের সাক্ষ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছিল ‘নেভার এগেইন’, বাংলাদেশেও এই বিচারের মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসনের যেন আর আগমন না ঘটে বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ‘ন্যায় বিচার করা হোক যাতে শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের শোক কিছুটা লাঘব হয়।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪
ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৪ জন নিহত Read more

বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখান, শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে Read more

একই কবরে একাধিক লাশ দাফনের বিধান
একই কবরে একাধিক লাশ দাফনের বিধান

ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি; শান্তি এর মধ্যেই রয়েছে। তবে সমাজের কিছু মানুষের ব্যবহার এর চিত্র বদলে Read more

নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত
নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছিনতাইয়ের ঘটনার জেরে মারধরের শিকার হয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার (৪৫) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার Read more

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

ইরান ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মাধ্যমে। এরপরই বুধবার (২৫ Read more

আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা
আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা

ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এই নীতিতে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন