নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যে একটি বাজারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে এবং আরো কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে।পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত বন্দুকধারীরা শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ডেমো গ্রামের কাসুওয়ান দাজি বাজারে হামলা চালায়, দোকানপাটে আগুন দেয় এবং খাদ্যসামগ্রী লুট করে।আবিওদুন বলেন, হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছে এবং কয়েকজনকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে প্রচেষ্টা চলছে।সাক্ষীরা জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে নির্বিচারে গুলি চালায়। তাদের মতে, এই সহিংসতা শুক্রবার থেকে কাছের আগওয়ারা ও বোরগু গ্রাম এলাকায় শুরু হওয়া ধারাবাহিক হামলার অংশ।পালানোর সময় আহত হওয়া দাউদা শাকুল্লে বলেন, নারী-শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। হামলা শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি নেই।নাইজেরিয়ার সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।তিন শতাধিক শিশু ও শিক্ষক-কর্মী অপহরণের কয়েক সপ্তাহ পরই এই হামলার ঘটনা ঘটল। ওই ঘটনার ভুক্তভোগীদের প্রায় এক মাস বন্দিদশায় থাকার পর মুক্তি দেওয়া হয়েছিল।উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় এমন সশস্ত্র ডাকাতির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে—গ্রামাঞ্চলে এসব সশস্ত্র দল গণহত্যা ও অপহরণ চালাচ্ছে। চলমান অভিযান সত্ত্বেও নিরাপত্তা বাহিনী সহিংসতা দমনে হিমশিম খাচ্ছে।প্রত্যক্ষদর্শী খালিদ পিসা জানান, বন্দুকধারীরা কাসুওয়ান দাজি ছাড়াও কাছের চুকামা ও শাঙ্গা গ্রামেও হামলা চালায়। তার হিসাবে, মৃতের সংখ্যা ৪০ জন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: উপদেষ্টা মাহমুদ
টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: উপদেষ্টা মাহমুদ

টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না—এ বিষয়ে বন্ধু-বান্ধব আর সরকারপ্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানিয়েছেন যুব ও Read more

আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল

ইসরায়েল আগামী বছর ফিজিতে একটি নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে। আজ বৃহস্পতিবার ইসরায়েল এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার Read more

১৩ পদে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
১৩ পদে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ‘উপসহকারী প্রকৌশলী’ (অসামরিক) পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে।আগ্রহীরা ২০২৬ সালের ৮ জানুয়ারি Read more

ভোলায় পৃথক ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

ভোলায় পৃথক দুই ঘটনায় কাজল হোসেন (৫৭) ও নাছির (৪০) নামের দু'জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: মারা গেল আরো এক শিক্ষার্থী, নিহত বেড়ে ৩৪
মাইলস্টোন ট্র্যাজেডি: মারা গেল আরো এক শিক্ষার্থী, নিহত বেড়ে ৩৪

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন Read more

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন

পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন