ভেনেজুয়েলায় আকস্মিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। ভেনেজুয়েলা সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছে।এদিকে ফক্স নিউজে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ঘটনায় কোনো মার্কিন সেনা নিহত হয়নি। তবে কয়েকজন মার্কিন সেনা আহত হয়ে থাকতে পারেন বলে ইঙ্গিত দেন। পরে দুজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মাদুরোকে আটক করার অভিযানে আনুমানিক ছয় মার্কিন সেনা আহত হয়েছেন।অভিযানের পরে মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে যাওয়ার সময় মার্কিন হেলিকপ্টারগুলো গোলাগুলির মুখে পড়ে।তিনি জানান, এতে একটি হেলিকপ্টারে গুলি লাগলেও সেটি ‘উড়তে সক্ষম ছিল’। অভিযানের পর সব মার্কিন উড়োজাহাজ নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে বলে উল্লেখ করেন এই সামরিক কর্মকর্তা।দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, সহিংসতার ঘটনায় নিহতদের মধ্যে ক্যাটিয়া লা মার এলাকার একজন ভেনেজুয়েলান বেসামরিক নাগরিকও ছিলেন। ক্যারাকাস বিমানবন্দরের পশ্চিমে অবস্থিত এই উপকূলীয় নিম্নআয়ের এলাকায় মার্কিন বাহিনীর হামলার সময় একটি তিনতলা বেসামরিক অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালানো হয়। এতে ভবনের বাইরের একটি দেয়াল ধসে পড়ে।হামলায় ৮০ বছর বয়সী রোসা গঞ্জালেস নিহত হন বলে তার পরিবার জানিয়েছে। আরও একজন ব্যক্তি গুরুতর আহত হন।স্থানীয় বাসিন্দারা জানান, চারজন ব্যক্তি গঞ্জালেসকে উদ্ধার করার চেষ্টা করেন। তাকে একটি মোটরবাইকে করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।সূত্র: হিন্দুস্তান টাইমসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন Read more

ঢাবির হলে ধূমপানে জরিমানা, গাঁজা সেবন করলে বহিষ্কার
ঢাবির হলে ধূমপানে জরিমানা, গাঁজা সেবন করলে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।এ বিষয়ে সোমবার Read more

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহেদুল ইসলাম অনিক (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি Read more

সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র
সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল। কিন্তু জায়নবাদীদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র Read more

মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজার শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় মেঘনা নদীর শাখা নদীতে বৃষ্টিবিহীন বজ্রপাতে ড্রেজারের ইঞ্জিন মিস্ত্রি মো. রহমত উল্লাহ Read more

নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫
নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৫

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন