শরীয়তপুরের ভেদরগঞ্জের সখিপুর ৪৫ নং কাচিকাটা চরভাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহাউদ্দিন আহমেদের অবসর উপলক্ষে দেওয়া হয়েছে ব্যতিক্রমধর্মী ও রাজকীয় বিদায় সংবর্ধনা। রবিবার (৪ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঘোড়ার গাড়িতে করে তাঁকে সখিপুরের নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩২ বছর শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন তিনি। বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মনোয়ার হোসেন বাবু বকাউল এবং ভেদরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আল মুজাহিদ দিপু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বুদ্ধিজীবী ডা. হুমায়ন কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাদন মিয়া বকাউল। অনুষ্ঠানটির আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী শিক্ষক সাগির হোসেন বলেন, “মো. বাহাউদ্দিন আহমেদ শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন অভিভাবকতুল্য পথপ্রদর্শক। তাঁর সততা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আমাদের জন্য আজীবন অনুকরণীয় হয়ে থাকবে।”একজন শিক্ষার্থী তার বক্তব্যে বলেন, “স্যার আমাদের সাথে খুন শান্তভাবে আচরন করতেন স্যারের ক্লাসগুলো আমরা মিস করবো, তার বিদায় উপলক্ষ্যে আমাদের খুব কষ্ট হচ্ছে। তিনি চলে যাবেন হয়তো তার সাথে শিক্ষক হিসেবে আর দেখা হবে না হয়তো রাস্তায় দাঁড়িয়ে কিছু কথা বলা হবে”প্রধান অতিথি ডা: মাহমুদ হোসেন বকাউল বলেন, আমি এই স্কুলের ছাত্র ছিলাম বাহাউদ্দীন সাহেব এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আপনারা আজ প্রধান শিক্ষককে যে সম্মান দিয়েছেন সেটা দেখে আমি সত্যি আনন্দীত।বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মো. বাহাউদ্দিন আহমেদ বলেন, “এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আমার বাবা আমিও প্রধান শিক্ষক হিসেবে আজ বিদায় নিচ্ছি, শিক্ষার্থী ও সহকর্মীরাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। দীর্ঘ সময় ধরে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা কখনো ভুলবার নয়। অবসরে গেলেও আপনাদের দোয়ায় পাশে থাকতে চাই।”অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঘোড়ার গাড়িতে করে বিদায়ী শিক্ষককে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ব্যতিক্রমধর্মী এই বিদায় সংবর্ধনা এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি ইসরায়েলের হামলা। এর পাশাপাশি পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননজুড়ে দেশটির সামরিক অভিযান অব্যাহত থাকায় Read more

সিরাজদিখানে পুকুরে মিলল ২৪ দিনের শিশুর লাশ, পুলিশ হেফাজতে মা
সিরাজদিখানে পুকুরে মিলল ২৪ দিনের শিশুর লাশ, পুলিশ হেফাজতে মা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানা বাড়ির পুকুর থেকে ২৪ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯ Read more

টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
টাঙ্গাইলে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতিসহ দলটির স্থানীয় ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। 'দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী Read more

যশোরে আ.লীগের দুই নেতা গ্রেফতার
যশোরে আ.লীগের দুই নেতা গ্রেফতার

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-ঝিকরগাছা Read more

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ১২ এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল সময়র কণ্ঠস্বর-এ “গাজীপুরে স্বাস্থ্য পরিদর্শক জিয়ার দাপট, অসহায় সাধারণ কর্মীরা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Read more

নারীকে গুমের হুমকি দিয়ে বিপাকে ব্রাজিলিয়ান ফুটবলার
নারীকে গুমের হুমকি দিয়ে বিপাকে ব্রাজিলিয়ান ফুটবলার

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার ডেভিড লুইজের বিরুদ্ধে এক নারীকে গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ করার পর আদালত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন