বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। চলচ্চিত্র ও নাটক জগতে তার বিচক্ষণ কর্মকাণ্ডের জন্য তিনি বহুবার প্রশংসিত হয়েছেন। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে দায়িত্ব পালন করেছেন সততা ও বিচক্ষণতার সঙ্গে। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে বহুবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গতকাল বিকেলেও তার সাথে আমার ফোনে কথা হয়েছে। আজ দুপুর ১২ টায় খবর পাই তিনি আর নেই।  কবিরুল ইসলাম রানা আরো জানান, কয়েক মাস আগে তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন। আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তার ক্যারিয়ার শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে, কাজ করেছেন ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ সিনেমায়। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে একক ক্যারিয়ার শুরু করেন। স্বাধীনতার পর ‘অবুঝ মন’ সিনেমায় কাজ করেন চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে।পরিচালক হিসেবে তার উল্লেখযোগ্য সিনেমা হলো বলবান, যাদুর বাঁশি (বাচসাস), দ্বীপকন্যা, নতুন বউ, মি. মাওলা ও প্রতারক। ক্যারিয়ারের নানান অর্জনের মধ্যে বাচসাস ছাড়াও তিনি ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।বাংলাদেশ চলচ্চিত্রের এক প্রাজ্ঞ শিল্পী এবং বিচক্ষণ পরিচালক হিসেবে আবদুল লতিফ বাচ্চুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

দেশের ৮ বিভাগেই আজ বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ Read more

পাবিপ্রবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু আজ
পাবিপ্রবি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু আজ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম।৩ আগস্ট (শনিবার) থেকে শুরু হয়ে এই Read more

এবারের বাজেট ব্যবসাবান্ধব নয়: ডিসিসিআই
এবারের বাজেট ব্যবসাবান্ধব নয়: ডিসিসিআই

এবারের বাজেটকে ব্যবসাবান্ধব মনে করছেন না ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার (২ জুন) বিকেলে মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে Read more

শিক্ষা অফিসের দারোয়ান কয়েক কোটি টাকার সম্পদের মালিক
শিক্ষা অফিসের দারোয়ান কয়েক কোটি টাকার সম্পদের মালিক

বাগেরহাট মাধ্যমিক শিক্ষা অফিসে ক্ষমতাধর এক মনিরুলের উত্থান। শিক্ষা অফিসে ১৯ বছরে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। পদে দারোয়ান Read more

নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
নবীনগরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন Read more

যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল
যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল

সংস্কার নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক কথা রটানো হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে যতটা সংস্কার হয়েছে বলে দাবি করেছেন আইন উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন