কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একাধিক মামলার আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ১১টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত জসিম উদ্দিন কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. বিল্লাল হোসেন ও উপপরিদর্শক সঞ্জয় সিকদারের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।  অভিযানে জসিম উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আমেরিকার তৈরি একটি নতুন ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। ওসি আরও জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের হামলার পর অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে নেতানিয়াহুকে
ইরানের হামলার পর অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে নেতানিয়াহুকে

ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সম্ভবত তাকে গ্রীসে নেয়া হতে পারে বলে ধারণা Read more

তিন পুলিশ সুপার পদে রদবদল
তিন পুলিশ সুপার পদে রদবদল

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক Read more

ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের
ইমন ঝড়ে বড় পুঁজি সিলেটের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে বড় সংগ্রহ পেয়েছে সিলেট টাইটানস। টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৯০ Read more

আফগানিস্তানের ১৯ সীমান্ত চৌকি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
আফগানিস্তানের ১৯ সীমান্ত চৌকি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের

আফগান বাহিনীর অতর্কিত গুলিবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করার Read more

কুয়াকাটায় গৃহবধূকে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় গৃহবধূকে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটায় গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায়  কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন সড়কে Read more

কুমিল্লার ১১ আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি
কুমিল্লার ১১ আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি

টানা দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন