ময়মনসিংহের নান্দাইলে মাত্র ১৫ মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়ে তাক লাগিয়েছেন সোলাইমান ইসলাম। কৃষক পরিবার থেকে উঠে আসা হামিমের বয়স মাত্র ১১ বছর।সোলাইমান উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র ও জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র।তার স্বপ্ন বড় হয়ে সে একজন বিখ্যাত আলেম হবে। মানুষের জন্য কাজ করবে। অল্প বয়সেই এমন কৃতিত্ব অর্জন করায় পরিবার,মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মাঝে আনন্দের অনুভূতি বিরাজ করছে। সোলাইমানের বাবা সাইফুল ইসলাম এ সাফল্যের জন্য মাদ্রাসার শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি তার ছেলেকে একজন সৎ আলেম বানাবেন। এজন্য সবার কাছে দোয়া চান তিনি।এ বিষয়ে জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম জানান, সোলাইমান ইসলাম অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী একজন ছাত্র। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং পরিবারের সহযোগিতার ফলে অল্প সময়ের মধ্যেই সে কোরআনের হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সে যেন কোরআনের আলোয় নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির খেদমত করতে পারে এই দোয়া করি।তিনি আরও বলেন, মাদ্রাসাটি কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ মানুষ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাহাড়ে জীববৈচিত্র্য ধ্বংস করে ব্যক্তি মালিকানাধীন পার্ক, জানেনা বনবিভাগ
পাহাড়ে জীববৈচিত্র্য ধ্বংস করে ব্যক্তি মালিকানাধীন পার্ক, জানেনা বনবিভাগ

বাঁশখালীতে পাহাড়ি টিলা কেটে প্রায় এক একর জায়গাজুড়ে স্থাপিত হয়েছে ব্যক্তি মালিকানাধীন পার্ক। বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর জলদি এলাকায় Read more

শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পাইপ লাইনের অংশবিশেষ বিচ্ছিন্নকরণ কাজে জরুরি মেরামতের জন্য শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে Read more

উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন
উল্লাপাড়ায় জামায়াত নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তার স্বামী যৌথভাবে সংবাদ Read more

হিলিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৫ সাড়ে টন চাল জব্দ
হিলিতে খাদ্যবান্ধব কর্মসূচির ৫ সাড়ে টন চাল জব্দ

দিনাজপুরের হিলিতে নিন্ম আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস এর প্রায় সাড়ে ৫টন Read more

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে এবং নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে Read more

লক্ষ্মীপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
লক্ষ্মীপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অতিরিক্ত লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। প্রতিদিন অন্তত ১০-১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে উপজেলার ৫৬ হাজারের বেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন