চাঁদপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। দুপুর পর্যন্ত পাঁচটি আসনের মধ্যে তিনটির কার্যক্রম সম্পন্ন হয়।চাঁদপুর-১ (কচুয়া):৭ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়। হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের মো. আজাদ হোসেন ও জাতীয় পার্টির হাবিব খান এবং কাগজপত্র জটিলতায় গণঅধিকারের এনায়েত হোসেনের মনোনয়ন বাতিল করা হয়।চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ):১২ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল এবং ১ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। ঋণখেলাপি ও কাগজপত্র জটিলতাসহ বিভিন্ন কারণে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— লেবার পার্টির নাসিমা আক্তার, স্বতন্ত্র তানভীর হুদা, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন নূর, ইসলামী আন্দোলনের মানছুর আহমেদ সাকি, জামায়াতে ইসলামীর আবু নাছের মোহাম্মদ মুকবুল আহমেদ ও আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার। প্রত্যাহার করেন আবদুস শুক্কুর পাটোয়ারী।চাঁদপুর-৩ (সদর-হাইমচর):৯ জন প্রার্থীর মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের সেলিম আকবরের মনোনয়ন বাতিল করা হয়।জেলা রিটার্নিং অফিসার জানান, বাতিল হওয়া সকল প্রার্থী আপিল করার সুযোগ পাবেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ ঘণ্টা পর রংপুরে লাইনচ্যুত বগি উদ্ধার
১৪ ঘণ্টা পর রংপুরে লাইনচ্যুত বগি উদ্ধার

অবশেষে ১৪ ঘণ্টা পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় রংপুরের পীরগাছায় বগির উদ্ধার তৎপরতা শেষ করেছে কর্তৃপক্ষ। তবে এক Read more

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!
আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হাতুড়ি পেটায় স্বামী-স্ত্রী হাসপাতালে!

 ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও হাতুড়ি পেটায় এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাদের আলফাডাঙ্গা Read more

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান
খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনও মুক্তি পাবেন না। Read more

ক্লাব বিশ্বকাপে জুভেন্টাস-ম্যান সিটির দাপুটে জয়
ক্লাব বিশ্বকাপে জুভেন্টাস-ম্যান সিটির দাপুটে জয়

ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল আইনকে গোলবন্যায় ভাসিয়েছে জুভেন্টাস। বৃহস্পতিবার (১৯ জুন) ওয়াশিংটনের অডি ফিল্ডে ৫-০ Read more

‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’
‘তিন উপজেলার সমন্বয়ে ঈশ্বরদী জেলা গঠন করা হবে’

পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আটঘরিয়া, ঈশ্বরদী ও নাটোরের লালপুর উপজেলার Read more

‘তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো’
‘তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো’

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হবো বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন