ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ১৩ জনের এবং স্থগিত রয়েছে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এ ঘোষণা দেন।জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-১ আসনে ৩ জন প্রার্থীর মানোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, আঃ রহমান।ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) মোঃ সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়ার রহমান ইমরান, সুকেশ সাহা আনন্দ, গাজী খালেদ আশরাফ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পাটির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র বিএম নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এ আসনে ১৫ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দেন।অপরদিকে নড়াইল-২ আসনে ৬ জন প্রার্থীর মানোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মানোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হান্নান সরদার, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি সাধারণ মো. মনিরুল ইসলাম, সোয়েব আলী।এ আসনে জাতীয় পাটির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিবেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ
ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে বাণিজ্যের চেষ্টার অভিযোগ

যশোরে ক্যান্সার আক্রান্ত এক নারীর মৃত্যুর দায় এক ক্লিনিকের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাকে জিম্মি করে মৃতের স্বজন Read more

একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী
একাত্তরে বাংলাদেশে অনেক বড় আকাম করেছে জামায়াত: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনগণের ওপরে কেন আপনারা দলীয় রাজনীতি Read more

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা Read more

পানিবন্দি আড়াই’শ পরিবার পেল ত্রাণ সহায়তা
পানিবন্দি আড়াই’শ পরিবার পেল ত্রাণ সহায়তা

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি ২৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।মঙ্গলবার (১৯ আগস্ট) Read more

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন