ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাই কার্যক্রম শেষে ১০ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলসসহ সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহি কর্মকর্তাগণ বাছাই কার্যক্রম পরিচালনা করেন। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) ও কিশোরগঞ্জ-৬  (ভৈরব ও কুলিয়ারচর) এ তিনটি আসনে মনোনয়নপত্র দাখিলকারী ২৯ প্রার্থীর মধ্যে বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল ঘোষিত উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) বিএনপির বিদ্রোহি হিসাবে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।এ ছাড়া কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনে মনোনয়নপত্র দাখিল করা কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করা জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে নবাগত সৈয়দ এহসানুল হুদাসহ বাকি ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।মনোনয়ন যাচাইবাছাই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে ভিড় করে। আগামীকাল রবিবার কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, মামলা সংক্রান্ত তথ্য গোপন করার কারণে শেখ মুজিবুর রহমান ইকবাল ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের কারণে হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র হিসাবে মনোনয়নপত্র দাখিল করা জেলার একমাত্র নারী প্রার্থী কাজী রেহা কবির সিগমার মনোনয়নপত্রও এক শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের কারণে বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া বাকি সাত প্রার্থীর অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করবেন বলে জানিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে বিএনপি। এছাড়া খাল খনন কর্মসূচি পুনরায় গ্রহণ করা হবে Read more

পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, মমতার পদত্যাগ দাবি
পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, মমতার পদত্যাগ দাবি

ভারতের সুপ্রিম কোর্টের রায়ে এক সঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্তে অশান্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি, দাবি উঠেছে Read more

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। যা তাদের কয়েক দশকের পুরোনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী Read more

নিখোঁজের ৮ দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী
নিখোঁজের ৮ দিনেও উদ্ধার হয়নি কলেজছাত্রী

অপহরণের ৮ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপরূতা কলেজের এক ছাত্রী। এ ঘটনায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ Read more

একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ
একটি দল সরিয়ে আরেকটি বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন