সিকান্দার রাজাকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের ঘোষিত এ দলে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। সবশেষ পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজে শন উইলিয়ামসের জায়গায় জিম্বাবুয়ে জাতীয় দলে সুযোগ পাওয়া ক্লাইভ মাদান্দেও আছেন ১৫ জনের দলে। এছাড়া ব্রেন্ডন টেলরের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছেন অধিনায়ক সিকান্দার রাজা।এছাড়া পিঠের ইনজুরিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজ মিস করা পেসার ব্লেসিং মুজারাবানি’কেও ফেরানো হয়েছে রোডেশিয়ানদের বিশ্বকাপ স্কোয়াডে। বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরি।বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে গ্রুপ ‘বি’-তে। এই গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান।আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। জিম্বাবুয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে রাজাদের প্রতিটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়।টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা ও ব্রেন্ডন টেলর।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২৬ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৬ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ
দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ

বাংলাদেশ আজ এক গভীর বাস্তবতার মুখোমুখি। দুর্নীতি ও চাঁদাবাজির বিষাক্ত ছায়া যখন সমাজের সর্বস্তরে বিস্তৃত, তখন সাধারণ মানুষের জীবনে শান্তি Read more

ভাঙ্গুড়ায় নীল আকাশ আর শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি
ভাঙ্গুড়ায় নীল আকাশ আর শুভ্র কাশফুলে সেজেছে প্রকৃতি

শরতের আগমনের বার্তা নিয়ে সাদা কাশফুলে প্রকৃতি সেজেছে তার আপন রূপে। বাংলাদেশের সংস্কৃতিতে সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক কাশফুল। ছয় ঋতুর Read more

আটক ২০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার
আটক ২০ বাংলাদেশিকে ফিরিয়ে দিল মিয়ানমার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার। দেশটির দাবি, তারা নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।রবিবার (১৩ এপ্রিল) মিয়ানমারের Read more

সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি
সিগারেটের বাকি টাকা নিয়ে বিরোধে তরুণ খুন, ঘাতকের ফাঁসির দাবি

মাত্র দুটি সিগারেট ও পাঁচশো টাকার বাকির জেরে প্রাণ হারালেন এক তরুণ। স্বপ্ন ছিল ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের হাল ধরবেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন