উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে শীতের তীব্রতা আবারও বেড়েছে। শনিবার (৩ জানুয়ারি) ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা কনকনে শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। সূর্যের দেখা না মেলায় সকালজুড়ে হিমেল বাতাসে স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন। সড়কগুলোতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচল ছিল ধীরগতির। হাটবাজার ও খোলা স্থানে মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম।খানসামা উপজেলাসহ জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তারা ভারী শীতবস্ত্র পরে চলাফেরা করছেন। টানা শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, কৃষক, রিকশাচালক ও বয়স্ক মানুষ।খানসামা উপজেলার গোবিপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ভোরের ঠান্ডা এতটাই বেশি থাকে যে শরীর কাঁপতে থাকে। কাজের জায়গায় পৌঁছাতে দেরি হয়ে যায়।একই উপজেলার রায়পাড়া গ্রামের কৃষক গৌতম রায় জানান, কুয়াশা আর ঠান্ডার কারণে মাঠে কাজ করা কঠিন হয়ে পড়েছে। ফসলের পরিচর্যাতেও সমস্যা হচ্ছে।আবহাওয়ার এই পরিস্থিতি নিয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, উত্তরাঞ্চলে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় শীতের তীব্রতা বজায় রয়েছে। ভোর ও রাতের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। একই সঙ্গে ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।তিনি আরও বলেন,গত এক সপ্তাহ ধরে সূর্যের দেখা খুব কম মিলছে। এ কারণে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কমছে না।আবহাওয়াবিদদের মতে, আকাশে মেঘের আধিক্য, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে উত্তরাঞ্চলে শীত পরিস্থিতি দীর্ঘস্থায়ী হচ্ছে। এতে জনজীবনের পাশাপাশি কৃষি ও শ্রমজীবী মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ
তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আসছে বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় Read more

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেন দুর্বৃত্তরা। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উপজেলা নির্বাচন Read more

ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন Read more

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি ও পিকআপ সংঘর্ষে নিহত ৫
রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি ও পিকআপ সংঘর্ষে নিহত ৫

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার Read more

বাঁচতে চায় নাজমুল, ৭০ হাজার টাকার অভাবে হতে চলেছেন পঙ্গু!
বাঁচতে চায় নাজমুল, ৭০ হাজার টাকার অভাবে হতে চলেছেন পঙ্গু!

শিশু নাজমুল (১০) এক দুরারোগ্য ব্যাধি (Motor Neuron Disease (MND) / ALS) তে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। নার্ভ Read more

ডিএমপির পল্লবীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার
ডিএমপির পল্লবীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার

ডিএমপির মিরপুর বিভাগের পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন