বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ও সমন্বিত চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এ পূর্বঘোষিত ফল পর্যালোচনা করে একই ক্যাডার বা পছন্দক্রমে নিম্ন ক্যাডারের মনোনয়ন না নেওয়ার বিষয়ে যেসব প্রার্থী লিখিত ঘোষণা দিয়েছেন, তাদের আবেদনের ভিত্তিতে এই সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে।পূর্ব ঘোষিত ফলাফলে পরিবর্তন কেন?পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা সংশোধিত বিধিমালা অনুযায়ী দেখা যায়—৪৪তম বিসিএসে ক্যাডারে মনোনীত হওয়া ৩০৩ জন প্রার্থী ইতোমধ্যে পূর্ববর্তী বিসিএসের মাধ্যমে কোনো ক্যাডারের পদে কর্মরত আছেন, এবং তারা বর্তমানে প্রাপ্ত পদ বা তার চেয়ে নিম্নতর পছন্দক্রমের পদে যোগদান করবেন না বলে ঘোষণা দেন।এর ফলে এখন—২৬০ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ৪৩ জন প্রার্থীকে তাঁদের পছন্দক্রম অনুযায়ী উচ্চতর ক্যাডারে স্থানান্তর করা হয়েছে। শূন্য হওয়া পদ পূরণের জন্য মেধাক্রম অনুযায়ী ২৫৭ জন নতুন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে মনোনয়ন দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ১১৩ জন প্রার্থীর ক্যাডার পদের সুপারিশ পরিবর্তন হয়েছে।চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, আনসার ক্যাডার ১৪ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায় ৮ জন, রেলওয়ে ক্যাডারে ৭ জন, তথ্য ক্যাডারে ১০ জন, ডাক ক্যাডারে ২৩ জন, বাণিজ্য ক্যাডারে ৬ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ২৭ জন ও খাদ্য ক্যাডারে ৩ জন সুপারিশ পেয়েছেন। গত রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ ভাদ্র ১৪৩২ বাংলা, ২০ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

কালিয়াকৈরে সংসদ সদস্য মজিবুর রহমান সংবর্ধিত
কালিয়াকৈরে সংসদ সদস্য মজিবুর রহমান সংবর্ধিত

গাজীপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাশাপাশি ঈদ পুনর্মিলনীরও আয়োজন করা হয়। শুক্রবার (২৭ মার্চ) Read more

রাজশাহীর সেই প্রক্টর বহিষ্কার
রাজশাহীর সেই প্রক্টর বহিষ্কার

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.জে.এম. নূর-ই-আলমকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা যায়, Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযানে নতুন করে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে। এদিকে Read more

পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারে ইসির নিষেধাজ্ঞা
পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারে ইসির নিষেধাজ্ঞা

পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডাকযোগে পাঠানো ব্যালটের খামের ওপর Read more

৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বরগুনায় অপহরণের পর আলোচিত অনিক চন্দ্র রায় হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন