বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।এছাড়া একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন করছেন তারেক রহমান। ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য হন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।২০১৪ সালে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় পার্টির নুরুল ইসলাম বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি শপথ না নেয়ায় উপনির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজ বিজয়ী হন।পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলে আরেকটি উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়ী হন।বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার। দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত। এরপর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করা যাবে ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ২০ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায়  ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, এই দলটি খ্রিস্টানদের হত্যার জন্য দায়ী।

বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল
বাংলাদেশে জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকেলে Read more

গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ
গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।রবিবার (১৯ Read more

চকরিয়ায় জায়গা দখলের সময় মা-ছেলেকে কুপিয়ে জখম
চকরিয়ায় জায়গা দখলের সময় মা-ছেলেকে কুপিয়ে জখম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের একটি পরিবারের দীর্ঘদিনের ভোগদখলীয় ও ক্রয়কৃত বসতভিটা জবরদখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে মা-ছেলে দুজনকে কুপিয়ে জখম Read more

৪ দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা
৪ দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হয়েছেন।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম Read more

তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান
তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান

বরগুনার তালতলীতে পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে যাত্রী নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন এবং সড়কে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে যৌথ বাহিনী।বুধবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন